চরচা প্রতিবেদক

এসএসসি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকতে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধু চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। একই সঙ্গে অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
ঢাকা বোর্ড জানায়, গত ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামে একটি ফেসবুক পেজ শনাক্ত করে। পরে গত ২৩ এপ্রিল আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
বোর্ড জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো সব তথ্যই গুজব ও প্রতারণামূলক। তাই এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।