Advertisement Banner

ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবার

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক হতে পারে বৃহস্পতিবার
ইরান-যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে আগামী বৃহস্পতিবার। মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

কর্মকর্তারা বলছেন, দুই পক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে। তবে বৈঠকের স্থান এখনো চূড়ান্ত হয়নি।

বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও একটি শক্তিশালী বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার বৈঠক আয়োজনের প্রস্তাব এরইমধ্যে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

সম্পর্কিত