চরচা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ জয়কে তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেছেন তিনি।
আজ শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এসব লেখেন ভারতের প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদি বলেন, “বাংলাদেশের সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের দিকে নেতৃত্ব দেওয়ায় আমি মি. তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।”
বার্তায় ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে। একই সঙ্গে দ্বিপাক্ষিক বহুমাত্রিক সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।