চরচা ডেস্ক

ইরানে গত দুই দিন ধরে চলা আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫৫ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি এক টেলিগ্রাম বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
রেড ক্রিসেন্ট জানায়, শনিবার শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ইরানের অন্তত ১৩১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, “বিভিন্ন অঞ্চলে চালানো এই হামলায় এ পর্যন্ত ৫৫৫ জন প্রাণ হারিয়েছেন।”
নিহতদের মধ্যে সামরিক সদস্য নাকি সাধারণ নাগরিক বেশি, তা আলাদাভাবে জানানো হয়নি। তবে এর আগে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে হামলায় অন্তত ১৫০ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।
পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে প্রায় ১ লাখ উদ্ধারকর্মী এবং ৪ মিলিয়নেরও বেশি স্বেচ্ছাসেবক সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন।
ইসরায়েলি বিমান বাহিনী এবং মার্কিন বাহিনী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং নৌ-সদরদপ্তরে শত শত হামলা চালিয়েছে।