চরচা ডেস্ক

প্রায় চার সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের দেওয়া একটি যুদ্ধবিরতি প্রস্তাব ইরান পর্যালোচনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা বা সংলাপে বসার পরিকল্পনা তেহরানের নেই বলে জানান তিনি। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ‘মরিয়া’ হয়ে আছে। গত বুধবার স্থানীয় সময়ে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “তারা (ইরানি নেতারা) আলোচনা করছে এবং তারা একটি চুক্তি করতে চায়। কিন্তু তারা সেটি প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছে।”
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি এই দাবি নাকচ করে দিয়ে বলেন, “বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে বার্তা আদান-প্রদান করা এবং আমাদের অবস্থান জানানো মানেই সংলাপ বা আলোচনা নয়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কোনো সরাসরি সংলাপ হয়নি।”
বৃহস্পতিবার ইরান থেকে ইসরায়েলের দিকে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যার ফলে তেল আবিবে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা করেছে। বিষয়টি নিয়ে ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানায়, এই হামলায় বন্দর আব্বাস ও শিরাজের আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুই কিশোর নিহত হয়েছেন।