Advertisement Banner

পাকিস্তানে সেনা বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পাকিস্তানে সেনা বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪
পাকিস্তানের সেনাসদস্যবাহী ট্রেনে বিস্ফোরণ। ছবি: রয়টার্স

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে সেনাসদস্য বহনকারী একটি ট্রেনকে লক্ষ্য করে চালানো হামলায় ২৪ জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে।

বিস্ফোরণটিতে ৫০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। যার ফলে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয় এবং এর পরপরই গোলাগুলি শুরু হয়।

অন্যদিকে এক সামরিক কর্মকর্তা জানান, প্রাদেশিক রাজধানী কোয়েটায় সংঘটিত এ হামলায় নিহতদের মধ্যে সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন।

কর্মকর্তা আরও জানান, সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের বহনকারী ট্রেনটি কোয়েটা থেকে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে যাচ্ছিল।

কর্মকর্তা আরও বলেন, “কোয়েটার চামান পাটাক এলাকায় একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি ট্রেনের একটি বগিতে আঘাত হানে। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে।”

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “এর ফলে দুর্ভাগ্যজনকভাবে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে এবং আরও অনেকে আহত হয়েছেন।”

সম্পর্কিত