চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্রের বিষয়ে বাছাই কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আজ বুধবার নির্বাচন ভবনের অডিটরিয়ামে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ সিদ্ধান্ত জানান।
মনিরা শারমিন মনোনয়নপত্রে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া নথিতে সরকারি পে-স্কেলে বেতন উত্তোলনের তথ্য দিয়েছেন। কিন্তু তিনি কবে এবং কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন, সে সংক্রান্ত বিস্তারিত তথ্য না থাকায় বাছাই কার্যক্রম বৃহস্পতিবার দুপুর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
মঈন উদ্দীন খান প্রার্থীর উদ্দেশে বলেন, “আপনি কাল দুপুর ১২টার মধ্যে কাগজপত্র দাখিল করবেন। এরপর সিদ্ধান্ত দেওয়া হবে।”
জামায়াত জোটের শরিক এনসিপির নেত্রী মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর কৃষি ব্যাংকে চাকরিতে যোগ দেন এবং ২০২৫ সালে রাজনীতিতে যুক্ত হয়ে চাকরি থেকে পদত্যাগ করেন।
গণপ্রতিনিধি আদেশ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের পর তিন বছর অতিক্রম না হলে সংসদ সদস্য পদে নির্বাচনের জন্য অযোগ্য বিবেচিত হন।