চরচা প্রতিবেদক

দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৩টি জেলার ৫টি নদীর ৬টি স্টেশন বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রোববার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত পরীলক্ষিত হয়েছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৬২ মিলিমিটার ও হবিগঞ্জ জেলার হবিগঞ্জে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ সকাল ৯টার তথ্যানুযায়ী ২৪ ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলের হাওড় বেসিনের ৩টি জেলার ৫টি নদীর ৬টি স্টেশন প্রাক-মৌসুমি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর মধ্যে সুনামগঞ্জ জেলার নলজুর নদী ১৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ২৯ সেন্টিমিটার ওপরে (জগন্নাথপুর), নেত্রকোনা জেলার ভুগাই-কংশ নদী ১৬ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৮৯ সেন্টিমিটার ওপরে (জারিয়াজঞ্জাইল), সোমেশ্বরী নদী ১০ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৬৪ সেন্টিমিটার ওপরে (কলমাকান্দা), মগরা নদী ৮ সেন্টিমিটার হ্রাস পেয়ে ৭৪ সেন্টিমিটার ওপরে (নেত্রকোনা) এবং মগরা নদী ১ সেন্টিমিটার হ্রাস পেয়ে ২৭ সেন্টিমিটার ওপরে (আটপারা) প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া হবিগঞ্জ জেলার সুতাং নদী ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৬০ সেন্টিমিটার ওপরে (সুতাং রেল-ব্রীজ) প্রবাহিত হচ্ছে।
আবহাওয়া বার্তায় জানানো হয়, সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীগুলোর পানির সমতল ঘণ্টায় ১ থেকে ২ সেন্টিমিটার হারে অত্যন্ত ধীরগতিতে বাড়ছে।
ভারতের বিশেষ বুলেটিন অনুযায়ী মেঘালয়-আসামে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাত পরীলক্ষিত হয়েছে উল্লেখ করে আবহাওয়া বার্তায় বলা হয়, মেঘালয়ের চেরাপুঞ্জিতে ৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।