ads

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
বাবার কোলে হামে আক্রান্ত শিশু। ছবি: চরচা

হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়ে এক শিশু ও হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু। এর মধ্যে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৬৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন।

Advertisement

২৪ ঘণ্টায় দেশে ৯৫ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৩ জন।

গত ১৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮১৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৪ হাজার ৯০ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম শনাক্ত হওয়ার পর ৫০ জন এবং হামের উপসর্গ নিয়ে ২৪৪ জনের মৃত্যু হয়েছে। 

সবচেয়ে বেশি হাম আক্রান্ত ঢাকা বিভাগে। বিভাগটিতে ১৮ হাজার ৩৩৯ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৬৩৭ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। 

সম্পর্কিত