আজকের আবহাওয়া

ছুটির সকালে বৃষ্টিতে ভিজল রাজধানী
তীব্র দাবদাহে সকালজুড়ে রাজধানীতে বৃষ্টি দিচ্ছে যেন স্বস্তির আভাস। এতে গরম থেকে কিছুটা মুক্তি মিলেছে রাজধানীবাসীর। তবে ছুটির দিন ও বৃষ্টির কারণে ভোগান্তিতেও পড়তে হয়েছে মানুষকে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে ছাতা হাতে কাজে বের হয়েছেন অনেকে।

ঢাকাসহ ৭ বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
ঢাকাসহ দেশের সাত বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া ও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার

দেশের ৭ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রাম নগরীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বন্দরনগরী চট্টগ্রামে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। আজ সোমবার টানা বর্ষণের ফলে সকাল থেকে চট্টগ্রামের নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত

সারা দেশে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বন্দরে সতর্কতা
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সাগরে লঘুচাপের শঙ্কা, থাকতে পারে ভ্যাপসা গরম
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে সারা দেশের আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে

ঢাকায় বৃষ্টির আভাস: আবহাওয়া অধিদপ্তর
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির আভাস
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

দেশজুড়ে আবারও বৃষ্টির সম্ভাবনা
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তীব্র দাবদাহেও নিউইয়র্কে থামেনি পর্যটন!
নিউইয়র্ক সিটিতে তীব্র দাবদাহে তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রচণ্ড গরম ও অস্বস্তিকর আবহাওয়া উপেক্ষা করেই পর্যটকরা শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন। তীব্র রোদ থেকে বাঁচতে সাধারণ মানুষ ও দর্শনার্থীরা ফোয়ারা, ছায়া এবং কুলিং স্টেশনের সাহায্য নিচ্ছেন।

রোববার পর্যন্ত বৃষ্টি, এরপর ভ্যাপসা গরম
সারা দেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে চার বিভাগে অতিভারী বৃষ্টি হতে পারে। এমন বৃষ্টি আগামী ১৭ মে (রোববার) পর্যন্ত থাকতে পারে। এরপর থেকে তাপমাত্রা বাড়বে এবং ভ্যাপসা গরম অনুভূত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সুনামগঞ্জ-নেত্রকোণা-হবিগঞ্জে ৫ নদীর পানি বিপদসীমার ওপরে
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত পরীলক্ষিত হয়েছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৬২ মিলিমিটার ও হবিগঞ্জ জেলার হবিগঞ্জে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে রাজধানী, বাড়বে শীত
রাজধানী ঢাকা আজ দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে, কমতে পারে দৃশ্যমানতাও। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতিও আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
