
তিব্বতের ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। খবর বিবিসির।
তীব্র দাবদাহে সকালজুড়ে রাজধানীতে বৃষ্টি দিচ্ছে যেন স্বস্তির আভাস। এতে গরম থেকে কিছুটা মুক্তি মিলেছে রাজধানীবাসীর। তবে ছুটির দিন ও বৃষ্টির কারণে ভোগান্তিতেও পড়তে হয়েছে মানুষকে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে ছাতা হাতে কাজে বের হয়েছেন অনেকে। ছুটির দিন ও বৃষ্টির কারণে রাজধানীজুড়ে যানবাহনের সংকট দেখা গেছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের সঙ্গে লোডশেডিংয়ের প্রভাবে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তাই সকালের এই বৃষ্টি জনজীবনে বেশ স্বস্তি এনে দিয়েছে।
আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
ওই পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিব্বতের ভূমিকম্পে ১৬ জনের মৃত্যু
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। খবর বিবিসির।

দাহরান থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ সৌদি আরামকোর
সৌদি আরামকো ও দেশটির বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এটিই প্রথমবারের মতো কোম্পানিটির কর্মীদের সরিয়ে নেওয়ার ঘটনা হতে পারে। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি আরামকো।

চীনের তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর তিব্বতের নাগচু অঞ্চলের স্বল্প জনবসতিপূর্ণ উচ্চভূমির একটি জেলায়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে ছিল এর কেন্ত্র।

সুনামগঞ্জে নারী শিল্পী থাকায় বাউল গানের আসর বন্ধ
সুনামগঞ্জের দিরাইয়ে স্থানীয়দের আপত্তির কারণে বন্ধ হয়ে গেছে পূর্ব ঘোষিত গানের অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া-রাধানগর গ্রামে এক প্রবাসীর উদ্যোগে এই গানের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। জানা গেছে, নারী শিল্পীদের নিয়ে আয়োজনের কারণে এই বাউল গানের অনুষ্ঠানটি বন্ধ হয়।