
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এই সময়ে সারা দেশের আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। ফলে ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়তে পারে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ মঙ্গলবার বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত নয়টি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
নিউইয়র্ক সিটিতে তীব্র দাবদাহে তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। প্রচণ্ড গরম ও অস্বস্তিকর আবহাওয়া উপেক্ষা করেই পর্যটকরা শহরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছেন। তীব্র রোদ থেকে বাঁচতে সাধারণ মানুষ ও দর্শনার্থীরা ফোয়ারা, ছায়া এবং কুলিং স্টেশনের সাহায্য নিচ্ছেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আজ বুধবার সকালে ঢাকার অবস্থান ছিল নবম। সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয় ১১২।

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) সতর্ক করে জানিয়েছে, চলতি বছরের বাকি সময়জুড়ে এই এল নিনো আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। বিশ্বজুড়ে আসতে পারে চরম বিপর্যয়।

আবারও ফিরছে এল নিনো! ২০২৬-২৭ সালে কতটা উত্তপ্ত হবে পৃথিবী? বিশ্ব আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, এ বছরের মে মাস থেকেই ‘এল নিনো’ পরিস্থিতি তৈরি হতে পারে। প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার এই ঘটনা বিশ্বজুড়ে আবহাওয়ার ভারসাম্য ওলটপালট করে দিতে পারে।

বিশ্ব আবহাওয়া সংস্থা একটি সতর্কতাবার্তাও দিয়েছে। তারা বলছে, এই পূর্বাভাস সবসময় সঠিক হয় না। এপ্রিলের পর যখন আরও নিখুঁত তথ্য পাওয়া যাবে, তখন পরিস্থিতি আরও পরিষ্কার হবে।

আগামীকাল শনিবার সারাদেশ উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ ভাগ করে নিতে অনেকেই কর্মস্থল ছেড়ে নাড়ির টানে বাড়ির পথে ছুটছেন। তবে ঈদযাত্রায় এমনকি ঈদের দিনও বাড়তি ভোগান্তি সৃষ্টি করতে পারে বৃষ্টি।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি আরও কিছুদিন থাকতে পারে।

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কারণে প্রাথমিকভাবে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদ রুবায়েত কবির বিবিসি বাংলাকে বলছেন, “সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে তারই আফটার শক এটি। এ নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই।”

জাপানের ১০-মাত্রার ভূকম্পন স্কেলে এর তীব্রতা ছিল চতুর্থ-স্তরে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মাটির ৯ কিলোমিটার গভীরে ছিল। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।