চরচা প্রতিবেদক

রাজধানীর ভাটারা থানার নতুন বাজারসংলগ্ন নদ্দা এলাকায় রোড ডিভাইডার ভেঙে বিপরীত পাশে চলে আসা এক বাসের সঙ্গে আরেক বাসের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে এক দম্পতি আছেন।
আজ বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতের পাশাপাশি আরও ১০ জন আহত হয়েছেন। থানার উপপরিদর্শক (এসআই) নেছার উদ্দিন এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন– বাগেরহাটের মোংলা উপজেলার কবির জমাদ্দার (৪৭), তার স্ত্রী লাইজু বেগম (৩৮), একই উপজেলার সুলতান ফরাজির মেয়ে খুশি বেগম (৩৫) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিবরের ছেলে মো. রবিউল (২২)।
এসআই নেছার জানান, ইসলাম পরিবহনের বাসটির ধাক্কায় আকাশ পরিবহনের বাসটির ব্যাপক ক্ষতি হয়। ঘটনার পর ওই এলাকার সড়কে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী যাত্রীরা। তিনি আরও জানান, আহতদের বেশ কয়েকজনকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
এসআই নেছার জানান, আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।