চরচা প্রতিবেদক

জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাস হত্যাচেষ্টা মামলায় অবসরপ্রাপ্ত লে. কর্নেল আফজাল নাছেরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার উপপরিদর্শক কেএম আবদুল হক আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। গত মঙ্গলবার থেকে এ মামলায় আফজাল নাছের তিন দিনের রিমান্ডে ছিলেন। গত ৩০ মার্চ গ্রেপ্তারের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।