চরচা প্রতিবেদক

বিএনপির সংসদীয় দলের সভা বসছে বুধবার। ওই দিন বেলা ১১টায় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে ওই বৈঠক বসবে।
সংসদ সচিবালয়ের এক বার্তায় জানানো হয়েছে, চিফ হুইপ মো. নূরুল ইসলাম সংসদ সদস্যদের বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
আগামী ১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সাধারণত অধিবেশনের আগে সংসদীয় দলের বৈঠকের রেওয়াজ আছে। বিশেষ করে বছরের প্রথম অধিবেশন এবং বাজেট অধিবেশনের আগে সরকারি দলের সভা হয়। ওই বৈঠকে সংসদ নেতা ও চিফ হুইপ বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যদের নির্দেশনা দেন।
শুরু হতে যাওয়া অধিবেশনে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। সেই ভাষণের ওপর সংসদে আলোচনার নিয়ম রয়েছে।
সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় কী কী বিষয় প্রাধান্য দেওয়া হবে তা নিয়েও নির্দেশনা থাকতে পারে।