চরচা প্রতিবেদক

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। এমন সময়েই কিনা ইন্টার মায়ামির হয়ে খেলার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসিকে। আর্জেন্টিনার সমর্থকদের জন্য বিষয়টি চিন্তার উদ্রেক ঘটালেও দেশটির নির্ভরযোগ্য সাংবাদিক গ্যাস্তন ইদুল দিয়েছেন স্বস্তির খবর। তার দাবি, খুব গুরুতর চোট পাননি মেসি।
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মায়ামির ম্যাচের ৭৩তম মিনিটে ৪-৪ সমতা থাকা অবস্থায় মেসিকে তুলে নেন কোচ। মাঠ ছাড়ার সময় ৮ বারের ব্যালন ডি’অর জয়ী তারকার চোখেমুখে ছিল অস্বস্তির ছাপ। উরুর পেছনের যে অংশে চোট পেয়েছেন, সেখানে বারবার হাত দিতেও দেখা যায় তাকে। ফলে মেসির চোট নিয়ে খুব দ্রুতই উদ্বেগ সৃষ্টি হয়।
আনুষ্ঠানিকভাবে এখনো মেসির চোটের ব্যাপারে কিছু জানা যায়নি। তবে সাংবাদিক ইদুল সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে দিয়েছেন প্রাথমিক খবর, “হ্যামস্ট্রিংয়ে সামান্য টান অনুভব করায় সতর্কতার অংশ হিসেবে নিজেই বদলির অনুরোধ করেছিলেন মেসি। পরীক্ষায় কোনো গুরুতর চোট ধরা পড়েনি। মূলত ঝুঁকি এড়াতেই মাঠ ছেড়েছেন তিনি।”
আর ৬-৪ গোলে ম্যাচটি জেতার পর ইন্টার সংবাদ সম্মেলনে তুলে ধরেন মেসির চোটের বিষয়টি। তিনি বলেন, “আমাদের কাছে চূড়ান্ত মেডিকেল রিপোর্টটা আসেনি। তবে লিও সেই মুহূর্তে ক্লান্ত ছিল। তাই আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি।”
চোট যদি শেষ পর্যন্ত গুরুতর না হয়, তাহলে নিশ্চিতভাবেই আর্জেন্টিনার চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা করে নেবেন মেসি। আর সেটা হলে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে টানা ছয়টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়বেন মেসি। সর্বশেষ আসরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।