Advertisement Banner

কক্সবাজার আদালত চত্বরে গুলি-সংঘর্ষ, আহত ৫

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
কক্সবাজার আদালত চত্বরে গুলি-সংঘর্ষ, আহত ৫
ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এক স্থানীয় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এরপর সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদ উদ্দিন ও রনি গুলিবিদ্ধ হয়েছেন। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের ভাষ্য, কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার একটি হত্যা মামলায় হাজিরা দিতে অনুসারীদের নিয়ে আদালতে এসেছিলেন। আদালত চত্বর থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে লিয়াকত আলী অক্ষত অবস্থায় বেঁচে গেলেও এই হামলায় মাহমুদ ও রনি আহত হন।

পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ওহিদুর রহমান জানান, এ ঘটনার জড়িত থাকার অভিযোগে তারা তিনজনকে আটক করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত