চরচা প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নতুন পরিচালক হিসেবে গতবছরের নভেম্বরে নিয়োগ পান রুবাবা দৌলা মতিন। এরপর রুবাবার একটি ছবি দিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। এ নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। তোপের মুখে পোস্টটি ডিলেট করেন এই অভিনেতা।
প্রায় সাত মাস পর ইরফান সাজ্জাদের সেই স্ট্যাটাস নিয়ে এবার মুখ খুলেছেন রুবাবা। তিনি বলেছেন, কে বা কি বলল, তা নিয়ে তিনি চিন্তিত নন।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবাবা বলেন, ‘‘আমি সবকিছু ইতিবাচকভাবে দেখতে পছন্দ করি। যখন দায়িত্বে যোগ দিয়েছিলাম তখন অনেকেই আমাকে অনেক সমর্থন দিয়েছেন। আমি এখানে এসেছি কারণ আমি ভালো কিছু করতে চাই। প্রথম সম্মেলনে বলেছিলাম, আমাদের কাজ করার সুযোগ দিন।’’
রুবাবা বলেন, ‘‘মানুষ তো অনেক কথা বলবে, কিন্তু তারা কে বা কী বলছে—তা নিয়ে আমি একদমই মাথা ঘামাই না। আর যে অভিনেতার কথা বললেন, আমার মনে হয় না তিনি (ইরফান) খুব খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে কথাটি বলেছিলেন, আমার যেটা মনে হয়। আসলে বিষয়টি আমি নিজে দেখিনি, পরে শুনেছি।’’
গত ৫ নভেম্বর ইরফান সাজ্জাদ তার ফেসবুক অ্যাকাউন্টে রুবাবা দৌলার একটি ছবি পোস্ট করে লেখেন, “এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নাই।”
পোস্টটি প্রকাশের পরপরই নেটিজেনদের মধ্যে তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেকে এটিকে কুরুচিপূর্ণ, অসম্মানজনক এবং নারীবিদ্বেষী বলে অভিহিত করেন।
পরে ইরফান সাজ্জাদ পোস্টের কমেন্টে ব্যাখ্যা দিয়ে বলেন, এটি ছিল সার্কাস্টিক রসিকতা। তিনি রুবাবা দৌলাকে ‘আপু’ এবং ‘ক্রাশ’ বলে সম্বোধন করে লেখেন, ‘‘আপনি আমাকে কতটুকু চেনেন বা জানেন আমি জানি না। আমি সব সময় ভাবি, আমি একজন খুব সাধারণ এবং সবার মতো আমিও বাংলাদেশ ক্রিকেটের একজন বড় ভক্ত। আপনি আমার পোস্ট খেয়াল করলে দেখবেন, বাংলাদেশ ক্রিকেটের বাজে পারফরম্যান্স নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সার্কাজম পোস্ট করেছি। এটাও রসিকতামূলক পোস্ট ছিল! রুবাবা (রুবাবা দৌলা) আপু আমার ক্রাশ। আমি তাঁকে স্বাগত জানাই। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি বোঝাতে চেয়েছিলাম, এত সুন্দর এবং মেধাবী একজন মানুষ বিসিবিতে যুক্ত হয়েছেন, তারপরও যদি বাংলাদেশের খেলোয়াড়েরা মোটিভেশন না পায়, পারফরম্যান্স না করে।’’
পরে ভুল–বোঝাবুঝি এড়াতে ইরফান পোস্টটি ডিলেট করে দেন।