Advertisement Banner

ফ্ল্যাট দখলের অভিযোগ: এমপি গিয়াসের দুই ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ফ্ল্যাট দখলের অভিযোগ: এমপি গিয়াসের দুই ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর গুলশানে এক শিল্পপতির ফ্ল্যাট দখলের চেষ্টা, হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন।

পরোয়ানাভুক্ত চার আসামি হলেন–গিয়াস উদ্দিনের দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী। বাকি দুজন হলেন, মেরিনা ইরশাদ ও আশিকুর রহমান। আদালতে হাজির না হওয়ায় তাদের জামিন বাতিল করে এ পরোয়ানা জারি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল জানান, মামলার নির্ধারিত তারিখে মোট ১৫ আসামির মধ্যে ৯ জন আদালতে হাজির হন। গিয়াস উদ্দিন ও তার নিরাপত্তারক্ষী সংসদ অধিবেশনের কারণে অনুপস্থিত থাকলেও বাকি চার আসামি আদালতে হাজির হননি। এ প্রেক্ষিতে তাদের জামিন বাতিলের আবেদন চার আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অভিযোগ অনুযায়ী, প্রয়াত শিল্পপতি মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম গত বছরের ১৪ সেপ্টেম্বর এ মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০০৬ সালে গুলশান মডেল টাউনে ছয় তলা ভবন নির্মাণের চুক্তির পর ২০০৭ সালে ফ্ল্যাট বুঝে পান তারা। তবে ২০০৮ সালে মাইনুল ইসলামের মৃত্যুর পর আসামিরা জাল দলিল তৈরি করে দ্বিতীয় তলার পুরো ফ্লোর দখলের চেষ্টা শুরু করেন।

আরও অভিযোগ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর আসামিরা বেপরোয়া হয়ে ওঠেন। তারা ফ্ল্যাটের তালা ভেঙে প্রবেশ, ৫ কোটি টাকা চাঁদা দাবি, বাসায় হামলা, ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট এবং গ্যারেজে ভাঙচুর চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি করেন। আহতদের পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সম্পর্কিত