চরচা ডেস্ক

বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আজ বুধবার সকালে ঢাকার অবস্থান ছিল নবম। সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয় ১১২।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
একিউআই অনুযায়ী, ঢাকার বাতাসের মানকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। এর অর্থ হলো, বাইরে বায়ুদূষণের মাত্রা এমন পর্যায়ে রয়েছে যা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের স্বাস্থ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে, যদিও সাধারণ জনগণের ওপর এর প্রভাব তুলনামূলকভাবে কম।
আজ কাতারের দোহা, পাকিস্তানের লাহোর এবং ডি আর কঙ্গোর কিনশাসা শহর যথাক্রমে ১৭৮, ১৬৮ এবং ১৬৪ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল।
একিউআই মানদণ্ড অনুযায়ী, ১০১ থেকে ১৫০-এর মধ্যে স্কোরকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০-কে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০-কে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি প্রধান দূষকের মাত্রার ভিত্তিতে। এগুলো হলো— বস্তুকণা (PM10 ও PM2.5), নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂), কার্বন মনো-অক্সাইড (CO), সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং ওজোন।
দীর্ঘদিন ধরেই ঢাকা বায়ুদূষণের সমস্যায় ভুগছে। সাধারণত শীতকালে বায়ুর মান আরও খারাপ হয়ে যায়, আর বর্ষা মৌসুমে কিছুটা উন্নতি হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘমেয়াদি শ্বাসকষ্টজনিত রোগ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ।