বায়ুদূষণ

জলবায়ু সুরক্ষায় জোর বাংলাদেশের, সুফল মিলবে?
পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পরিকল্পনায় প্রকৃতিনির্ভর জলবায়ু অভিযোজনের পাশাপাশি পরিবেশ ব্যবস্থাপনায় জোরদার নজরদারি, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং কার্বন বাণিজ্যসহ নতুন অর্থায়ন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ফের বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
একিউআই স্কেল অনুযায়ী, ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল। অর্থাৎ, বাতাসে দূষণকারী উপাদানের ঘনত্ব এমন মাত্রায় পৌঁছেছে, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ হতে পারে।

ঢাকার বায়ুমান আজ মাঝারি
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা আজ শনিবার (২৭ জুন) সকালে ৬৭ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে ৩২তম অবস্থানে ছিল। একিউআই সূচক অনুযায়ী, সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার বায়ুর মান ‘মাঝারি’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

ঢাকার বায়ুমান আজ মাঝারি পর্যায়ে
বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান আজ বৃহস্পতিবার সকালে ছিল ১৪তম। সকাল ৯টা ১৮ মিনিটে শহরটির বায়ুমান সূচক (একিউআই) ছিল ৮৮। বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান নবম
বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় আজ বুধবার সকালে ঢাকার অবস্থান ছিল নবম। সকাল ১০টা ৫ মিনিটে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয় ১১২।

ধোঁয়া ও গন্ধ যাদের প্রতিদিনের সঙ্গী
ঢাকার মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলে ময়লার স্তুপের আগুন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। ধোঁয়া ও গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন ওই এলাকা এবং তার আশপাশে বসবাসকারীরা।

যেভাবে ভারতের অর্থনীতির ‘বড় ক্ষতি’ করছে বায়ুদূষণ
দিল্লির বায়ুদূষণ সারা বছরের সমস্যা। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শহরটিতে একদিনও বাতাসের মান ‘ভালো’ হিসেবে রেকর্ড হয়নি। আর সরকার যে মানদণ্ডে ‘সন্তোষজনক’ বলে চিহ্নিত করে, সেই পর্যায়ে ছিল মাত্র ৬৫ দিন।

বাংলাদেশে তামাক শিল্পের প্রভাব কতটা মারাত্মক?
‘তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক, ২০২৫’–এ বাংলাদেশের স্কোর ৬৯, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি খারাপ। এ তালিকার ভারতের স্কোর ৫৯, পাকিস্তানের স্কোর ৫৪, শ্রীলঙ্কার স্কোর ৪৫।





