ভোক্তা অভিযানের সময় ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান ডিএমপি কমিশনারের

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ভোক্তা অভিযানের সময় ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান ডিএমপি কমিশনারের
ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। ছবি: চরচা

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় এবং খাদ্যপণ্যে ভেজাল রোধে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর চকবাজার থানাধীন মৌলভীবাজার এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখা ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব। কোনো অবস্থাতেই খাদ্যে ভেজাল বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

কমিশনার আরও জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলার সময় ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে, যাতে ন্যায্যমূল্য ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতারা, ভোক্তা অধিকার প্রতিনিধি এবং পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত