Advertisement Banner

সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
টহল দিচ্ছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। ছবি: রয়টার্স

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা থেকে জুলফিকার আলী নামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সন্ধ্যায় দর্শনা-গেদে আন্তর্জাতিক চেকপোস্ট সংলগ্ন ৭৬ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

আটক ২২ বছর বয়সী জুলফিকার দর্শনার জয়নগর গ্রামের কালু মৌলভীর ছেলে। তিনি দর্শনা পৌরসভার রামনগর এলাকার একটি বিস্কুট কারখানায় কাজ করেন।

স্থানীয়রা জানান, জুলফিকার তার কয়েকজন বন্ধুর সাথে সীমান্ত এলাকায় গিয়েছিলেন। এ সময় ভারতের গেদে ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে জুলফিকারকে আটকে ফেলে। তবে তার অন্য বন্ধুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

স্থানীয়দের অভিযোগ, বিএসএফ সদস্যরা জুলফিকারকে মারধর করে ভারতীয় সীমান্তের ভেতরে নিয়ে যায়।

৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী— জয়নগর গ্রামের একদল যুবক জিরো পয়েন্ট এলাকায় দর্শনা-গেদে রেলপথের নিরাপত্তা বেষ্টনী খোলার চেষ্টা করছিল।

সম্পর্কিত