চরচা প্রতিবেদক

রাজধানীর তেজগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ ইমন (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় তার সঙ্গে থাকা আরোহী গুরুতর আহত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় ইমনকে ঢামেক হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইমন মুগদা মান্ডা এলাকার বাসিন্দা। তার বাবার নাম হযরত আলী। স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তিনি।
ইমনকে হাসপাতালে নিয়ে আসা পথচারী শরীফ হাসান জানান, রাতে তেজগাঁওয়ে সাউদান গ্রুপের সামনে দিয়ে মোটরসাইকেলে দুই যুবক যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়ে। পরে তাদের উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত অপর আরোহী চিকিৎসাধীন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।