Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ সেপ্টেম্বর, ২০২৬
২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মালয়েশিয়ার হালাল বাণিজ্য মেলায় বাংলাদেশি খাদ্যপণ্যে বিদেশি ব্যবসায়ীদের আগ্রহ

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০৫
মালয়েশিয়ার হালাল বাণিজ্য মেলায় বাংলাদেশি খাদ্যপণ্যে বিদেশি ব্যবসায়ীদের আগ্রহ
ছবি: রফিক আহমদ খান

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক হালাল বাণিজ্য মেলায় (মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস-মিহাস) অংশ নিয়েছে বাংলাদেশ। চার দিনব্যাপী (২৩–২৬ সেপ্টেম্বর) এই মেলা আজ শেষ হয়েছে। মেলায় বাংলাদেশি খাদ্যপণ্যে আগ্রহ দেখিয়েছেন বিভিন্ন দেশের ব্যবসায়ীরা।

Advertisement
Advertisement
Advertisement

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগ এবং কুয়ালালামপুরে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় মেলায় বাংলাদেশের ছয়টি বাণিজ‍্যপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

শেপিং ট্রাস্ট, ড্রাইভিং রেজিলিয়েন্স প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ বিশ্বের ৫৮টি দেশের ১ হাজার ৭০০টি বৈশ্বিক প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো প্রায় ২ হাজার বুথে হালাল খাদ্যপণ্য থেকে শুরু করে ওষুধ, প্রসাধনী, ফ্যাশন, লজিস্টিকস, ইসলামিক অর্থনীতি, প্রযুক্তি ও পর্যটনসহ ১৪টি খাতের পণ্য ও সেবা প্রদর্শন করেছে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ প্যাভিলিয়ন ও বিভিন্ন বাংলাদেশি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।

Advertisement
Advertisement
Advertisement

এ সময় মালয়েশিয়ার এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশনের ডেপুটি সিইও (এক্সপোর্ট অ্যাকসিলেরেশন) জে শংকর উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তারা বাংলাদেশি অংশগ্রহণকারী কোম্পানির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়া ও আসিয়ান অঞ্চলে বাংলাদেশের পণ্য রপ্তানি, নতুন বাজার সৃষ্টি, ব্যবসায়িক অংশীদারত্ব এবং হালাল সনদ বিষয়ে নিয়ে আলোচনা করেন।

তারা সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।

হাইকমিশনার হালাল শোকেসে বাংলাদেশের অংশগ্রহণ, বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা তুলে ধরেন।

ছবি: রফিক আহমদ খান
ছবি: রফিক আহমদ খান

পরে হাইকমিশনার পৃথকভাবে মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠান ‘প্রাণ ও এগ্রোভার্স লিমিটেড (মৈত্রী)’–এর বুথসমূহ পরিদর্শন এবং মালয়েশিয়ার বাজারে তাদের উল্লেখযোগ্য অবস্থানের প্রশংসা করেন।

মালয়েশিয়ায় ফার্মাসিউটিক্যালস প্রদর্শনী এসইএকেয়ারে বাংলাদেশের অংশগ্রহণExhibit 1

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ হাইকমিশনের বুথেও বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানিযোগ্য পণ্য, ব্রশিওর, প্রকাশনা এবং প্রচারণামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।

ছবি: রফিক আহমদ খান
ছবি: রফিক আহমদ খান

চার দিনব্যাপী এই মেলার বাংলাদেশ প‍্যাভিলিয়নে এপেক্স কনভেনিয়েন্স ফুড লিমিটেড, বায়োফার্মা লিমিটেড, ঘরেরবাজার, নারিশ ফুড লিমিটেড, প্যারাগন গ্রুপ ও তালুকদার অ্যাগ্রো ফুড বেভারেজ তাদের খাদ্য ও পানীয়, রেডি টু ইট পণ্য, হিমায়িত খাদ্যপণ্য, মসলা, সুগন্ধি চাল, মধু, চা, কৃষি ও কৃষিজাত পণ্য, ওষুধ পণ্য এবং ভোক্তা পণ্যসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতের পণ্য আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে।

এ ছাড়াও, মেলায় বিটুবি মিটিং, বিজনেস নেটওয়ার্কিং এবং বিজনেস ম্যাচমেকিংয়ের মাধ্যমে নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার খোঁজা হয়।

ছবি: রফিক আহমদ খান
ছবি: রফিক আহমদ খান

বাংলাদেশ হাইকমিশন জানায়, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস মেলায় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ দেশীয় হালাল পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনাকে সামনে এনেছে। বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, আমদানিকারক, পরিবেশক ও ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের তৈরি হালাল পণ্যসামগ্রী পরিচিতির মাধ্যমে নতুন বাজারে প্রবেশ, ব্যবসায়িক অংশীদার তৈরি এবং রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা যায়।

বিষয়: মালয়েশিয়াবাণিজ্য মেলাকুয়ালালামপুরবাংলাদেশবাংলাদেশ হাইকমিশনবাংলাদেশি প্রতিষ্ঠানবাংলাদেশের হাইকমিশনার
সর্বশেষ
  • ১

    খুমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

  • ২

    দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের স্লোগান, নিন্দা জানিয়ে ক্ষমা চাইতে বলল জামায়াত

  • ৩

    বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছে কেন?

  • ৪

    পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান

  • ৫

    বরিশালে প্রাথমিকে নিয়োগপত্র পাননি ৭২ প্রার্থী, কারণ জানেন না কেউ

সম্পর্কিত
  • এক দেশের শরৎ, অন্য দেশের শীত

    এক দেশের শরৎ, অন্য দেশের শীত

    এক দেশের শরৎ কখনো কখনো অন্য দেশের শীত হয়ে ফিরে আসে। একটি ঋতু অন্য একটি ঋতুর স্মৃতি হয়ে ওঠে। একটি দেশের কুয়াশা অন্য দেশের ভোরকে জাগিয়ে তোলে।

  • খলিলুর রহমান কি পারবেন বিভক্ত বিশ্বকে একই টেবিলে রাখতে?

    খলিলুর রহমান কি পারবেন বিভক্ত বিশ্বকে একই টেবিলে রাখতে?

    শেষ পর্যন্ত খলিলুর রহমানের সাফল্য তিনি কত শক্তিধর নেতার পাশে দাঁড়ালেন তা দিয়ে মাপা হবে না। বরং দেখা হবে, তিনি কত দক্ষতার সঙ্গে পরস্পরবিরোধী শক্তিগুলোর মাঝখানে দাঁড়িয়ে থেকেও নিজেকে নিরপেক্ষ রাখতে পারলেন।

  • সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো নিয়ে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সংবাদ সম্মেলন

    সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো নিয়ে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের সংবাদ সম্মেলন

    মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ সৌদি আরবে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে জেদ্দায় শুরু হচ্ছে চতুর্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬। চার দিনব্যাপী (২৪ থেকে ২৭ সেপ্টেম্বর) এই এক্সপো জেদ্দা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজন

  • বাংলাদেশি আইটি পেশাজীবীদের জন্য মালয়েশিয়ায় বড় কর্মসংস্থানের সুযোগ

    বাংলাদেশি আইটি পেশাজীবীদের জন্য মালয়েশিয়ায় বড় কর্মসংস্থানের সুযোগ

    মালয়েশিয়ার উপ-অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ দেওয়া গেলে মালয়েশিয়ার শ্রমবাজারে তাদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।”