Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> প্রবাস

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে হাইকমিশনের জরুরি নির্দেশনা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১৬: ৫৫
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে হাইকমিশনের জরুরি নির্দেশনা
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ছবি: ফেসবুক

মালয়েশিয়ায় বসবাস ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সতর্কতামূলক বিশেষ পরামর্শ দিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন।

গতকাল শনিবার দুপরে হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

পোস্টে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় উল্লেখ করে তা অনুসরণের জন্য পরামর্শও দেওয়া হয়েছে।

করণীয় বিষয়

ক) কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন, সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলা;

খ) পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা;

গ) চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করা;

ঘ) অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকা এবং প্রতারণা (Scam) ও ফিশিং (Phishing) থেকে সাবধান থাকা;

ঙ) সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার করা। পাশাপাশি তথ্য, ছবি বা ভিডিও শেয়ারের আগে সত্যতা যাচাই করা এবং সন্দেহজনক বা উসকানিমূলক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকা।

বর্জনীয় বিষয়

ক) সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য প্রচার না করা এবং গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করা;

সরকারি খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগMinister-for-Expatriates

খ) ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা অন্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করা;

গ) দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশগ্রহণ না করা;

ঘ) যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান (Donation) না দেওয়া;

ঙ) কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও ধারণ বা প্রকাশ না করা;

চ) নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র বা আইডি, ব্যাংক তথ্য বা অন্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করা;

ছ) ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেওয়া;

জ) ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন বা সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িত না হওয়া;

ঝ) কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কার্যক্রমকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়া।

বিষয়:

হাইকমিশনপ্রবাসীমালয়েশিয়াবাংলাদেশিকর্মীবাংলাদেশ
১

ডেঙ্গুতে ৯০ জনের প্রাণহানি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২

মানবাধিকার কমিশন বিল নিয়ে আপত্তি, সংসদীয় কমিটির বৈঠক ছাড়ল বিরোধীরা

৩

গুম প্রতিরোধ বিলে স্বাধীন তদন্ত সংস্থা গঠনের দাবি এইচআরএফবির

৪

নীল দরজা

৫

খুলনায় গুমের শিকার ব্যক্তিদের উদ্ধার, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি

সম্পর্কিত

নীল দরজা

নীল দরজা

রাস্তার পাশে কৃষ্ণচূড়া। আকাশে কোনো তারা নেই। দূরে একটা চায়ের দোকান। সাইনবোর্ডে লেখা—“জীবনে যা হারিয়েছেন, এখানে তা পাওয়া যায়।”

জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ

জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ

এই বৈশ্বিক প্ল্যাটফর্মটি বাংলাদেশের শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা সংস্থা, খ্যাতিমান কলাকুশলী, স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এবং প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকদের জন্য আন্তর্জাতিক পরিবেশক ও বিনিয়োগকারীদের সামনে কাজ তুলে ধরার সুবর্ণ সুযোগ তৈরি করবে।

আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা

আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা

প্রায় দুই মাস ধরে চলা এ প্রতিযোগিতায় বিভিন্ন রাউন্ডে প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বিডিএফসির নতুন কমিটি

কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বিডিএফসির নতুন কমিটি

কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়ার পারসকিন্ডল প্রিমিয়ার কাপ ২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়া বিডিএফসি-মালয়েশিয়া দলের খেলোয়াড়দের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিডিএফসির এই নতুন কমিটি ঘোষণা করা হয়।