Advertisement

ইরানের শাসকগোষ্ঠীর পরিবর্তন লক্ষ্য নয়: ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

বিডিজেন ডেস্ক

ইরানের শাসকগোষ্ঠীর পরিবর্তন লক্ষ্য নয়: ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর পরিবর্তন বা সেই শাসনের পতন মূলত ইরানি জনগণের বিষয়। এর কোনো বিকল্প নেই।

Advertisement

খবর সংবাদমাধ্যম কানের।

কান-কে দেওয়া সাক্ষাৎকারের নেতানিয়াহু বলেন, ইরানের ওপর ইসরায়েলের হামলার ফলে শাসন পরিবর্তন ‘ঘটতে পারে’, তবে এটি ‘আমাদের ঘোষিত বা আনুষ্ঠানিক কোনো লক্ষ্য নয়’।

এর আগে নেতানিয়াহু বেশ কয়েকবার জোর দিয়ে ইরানের শাসকগোষ্ঠীর পরিবর্তনের কথা বলেছিলেন।

Advertisement