
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
গতমাসে ওমরাহ পালন করে ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসল্লি। হিজরি বর্ষের রবিউস সানি মাসে মুসলিম ধর্মালম্বীরা ওমরাহ পালনের জন্য সৌদি আরবে ভ্রমণ করে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাধারণ কর্তৃপক্ষের যৌথ পরিসংখ্যান তুলে ধরে সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট। পরিসংখ্যানে বলা হয়, এটি সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ সংখ্যা, যা সৌদি সরকারের উন্নত সেবা ও আধুনিক সুবিধার ফল হিসেবে দেখা হচ্ছে।
পরিসংখ্যানে আরও বলা হয়, বিশ্বজুড়ে বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি ওমরাহ যাত্রী বিদেশ থেকে এসেছেন। যা ডিজিটাল সরঞ্জাম এবং সমন্বিত লজিস্টিক্যাল পরিষেবাগুলোর ইতিবাচক প্রভাবের চিত্র তুলে ধরে।
সৌদি সরকারের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে সেবার সম্প্রসারণ করা হচ্ছে। যার লক্ষ্য বিশ্বজুড়ে মুসলমানদের জন্য দুই মসজিদে পৌঁছানো আরও সহজ করা এবং ধর্মীয় অভিজ্ঞতার চর্চা বৃদ্ধি করা। এতে শুরু থেকে যাত্রা শেষ হওয়া পর্যন্ত মুসল্লিদের নিরাপত্তা, আরাম ও মানসিক প্রশান্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”