Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১৯: ১৮
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ধরনের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন নিয়ম

সংযুক্ত আরব আমিরাত এখন ভ্রমণ, বসবাস ও কাজ করার জন্য সবচেয়ে আকাঙ্ক্ষিত গন্তব্যস্থল হিসেবে পরিচিত। দেশটির সরকার বৈশ্বিক প্রতিভা ও বিনিয়োগের প্রবাহকে উৎসাহিত করতে বিভিন্ন সময় ভিসা প্রকল্প নানাভাবে সংশোধন করে থাকে। ২০২৫ সালে দেশটির গোল্ডেন ভিসা ও ভ্রমণ ভিসা প্রকল্পের অধীনে নতুন আরও কিছু ক্যাটাগরি নিয়ে এসেছে। যার মধ্যে আবেদন ও যোগ্যতার ক্ষেত্রে কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। এতে পর্যটক, পেশাজীবী ও বাসিন্দারা কীভাবে দেশটিতে প্রবেশ করবেন সেটির নিয়মবালি যুক্ত করা হয়েছে। দেশটি ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন ১১ ধারা প্রকাশ করেছে।

Advertisement

খবর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমসের।

চারটি নতুন ভ্রমণ ভিসা ক্যাটাগরি

Advertisement
Advertisement
Advertisement

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি চারটি নতুন উদ্দেশ্যভিত্তিক ভ্রমণ ভিসা ক্যাটাগরি চালু করেছে। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনোদন, ইভেন্ট ও ক্রুজ পর্যটনের মতো গুরুত্বপূর্ণ খাতে বৈশ্বিক প্রতিভা ও কার্যক্রমকে উৎসাহিত করার জন্য। কৃত্রিম বৃদ্ধিমত্তা বিশেষজ্ঞদের জন্য আয়োজক সংস্থার চিঠির ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য একাধিকবার প্রবেশের অনুমতি দেওয়া হবে। ক্রুজ পর্যটনের জন্য আবেদনকারীরা একাধিকবার প্রবেশের অনুমতি পাবে।

ভ্রমণ ভিসার স্পনসরের জন্য ন্যূনতম বেতনের কাঠামো নির্ধারণ

গত সেপ্টেম্বর মাসের ঘোষণা অনুসারে দেশটির বাসিন্দারা তাদের বন্ধু বা আত্মীয়কে ভ্রমণ ভিসায় স্পনসর করতে নূন্যতম মাসিক বেতন ৪ হাজার থেকে ১৫ হাজার দিরহাম হতে হবে।

ভারতীয় নাগরিকদের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল‘ সুবিধা

গত ফেব্রুয়ারি মাস থেকে ভারতীয়দেরও অন অ্যারাইভাল ভিসা সুবিধা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে নাগরিকত্ব বা গ্রিন কার্ড থাকতে হবে।

পাকিস্তানিদের জন্য ৫ বছরের একাধিক এন্ট্রি ভিসা

এখন থেকে পাকিস্তানি নাগরিকেরা পাঁচ বছর মেয়াদি একাধিকবার প্রবেশের সুযোগসহ ভ্রমণ ভিসার আবেদন করতে পারবেন। এই ভিসার জন্য সংযুক্ত আরব আমিরাতে কোনো গ্যারান্টার বা হোস্টের প্রয়োজন নেই। একবার প্রবেশে ১৮০ দিনের বেশি অবস্থান করতে পারবেন না।

এন্ট্রি পারমিটের জন্য পাসপোর্টের কভার কপির আবশ্যকতা

দেশটিতে প্রবেশের জন্য গত সেপ্টেম্বর থেকে আবেদনকারীকে অবশ্যই পাসপোর্টের বাইরের কভার পৃষ্ঠাটি সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া পাসপোর্ট সাইজের ছবি, হোটেল বুকিং, ফিরতি টিকিটের তথ্যও যুক্ত করার জন্য বলা হয়েছে।

ট্রাফিক জরিমানা পরিশোধের সঙ্গে ভিসা নবায়নের সংযোগ

দেশটির ভিসা নবায়নের ক্ষেত্রে ট্রাফিক জরিমানা পরিশোধের বিষয়টি যুক্ত করা হয়েছে। নতুন নিয়ম অনুসারে ভিসা নবায়ন করার আগে অবশ্যই ট্রাফিক জরিমানা পরিশোধ করতে হবে। এই নিয়ম রেসিডেন্সি ভিসা জারি বা নবায়নের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হয়েছে। ট্রাফিক আইন মানা ও জরিমানা পরিশোধ করতে উৎসাহিত করার জন্য এই নিয়ম চালু করা হয়েছে।

নার্সদের জন্য গোল্ডেন ভিসা

দেশটির স্বাস্থ্য বিভাগের অধীনে ১৫ বছরের বেশি সময় ধরে সেবা প্রদান করে আসা নার্সদের জন্য গোল্ডেন ভিসা চালু করা হয়েছে। এই উদ্যোগটি এসেছে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের নির্দেশনায়। এ ঘোষণার লক্ষ্য হলো সমাজে তাদের অমূল্য অবদানকে স্বীকৃতি দেওয়া এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি সম্মান জানানো।

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য গোল্ডেন ভিসা

ইউএই কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দীর্ঘমেয়াদি রেসিডেন্সি ভিসা চালু করেছে। যা তাদেরকে কাজের জায়গা বা স্থানান্তর নিয়ে চাপ ছাড়াই বসবাস ও কাজ করার একটি পরিবেশ প্রদান করে। বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর, পডকাস্টার এবং ভিজ্যুয়াল আর্টিস্টদের Creators HQ নামে একটি প্রোগ্রামের অংশ হিসেবে ভিসা দেওয়া হবে। তারা Creators HQ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করে গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন।

ওয়াকফ দাতাদের জন্য গোল্ডেন ভিসা

ওয়াকফ (ইসলামিক দান বা দাতব্য ট্রাস্ট) দাতারা এখন ‘মানবিক কাজের আর্থিক সমর্থক‘ ক্যাটাগরির অধীনে গোল্ডেন ভিসা পেতে পারেন। এটি এসেছে অক্টোবর মাসে GDRFA–Dubai এবং Endowments and Minors Affairs Foundation (Awqaf Dubai)-এর মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির পর।

গোল্ডেন ভিসাধারীদের জন্য নতুন কনস্যুলার সেবা

সংযুক্ত আরব আমিরাত অক্টোবর মাসে ঘোষণা করেছে, গোল্ডেন ভিসাধারীদের বিদেশে জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য নতুন কনস্যুলার সেবা চালু করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের জন্য একটি বিশেষ হটলাইন চালু করেছে। যাতে দুর্যোগ বা সংকটের সময় জরুরি ও উদ্ধার পরিকল্পনায় তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা যায়।

ব্লু রেসিডেন্সি ভিসা

সংযুক্ত আরব আমিরাত পরিবেশ সুরক্ষায় ‘অসাধারণ অবদান ও প্রচেষ্টা’ রাখার স্বীকৃতিস্বরূপ ব্লু রেসিডেন্সি ভিসার জন্য আবেদন করতে প্রবাসীদের ১৮০ দিনের পারমিট চালু করেছে। ব্লু রেসিডেন্সি একটি ১০ বছরের রেসিডেন্সি ভিসা। দেশটির বাইরের যোগ্য ব্যক্তিরা ১৮০ দিনের জন্য বৈধভাবে একাধিকবার প্রবেশের আবেদন করতে পারবেন।

বিষয়: গোল্ডেন ভিসাভ্রমণপাকিস্তানভিসাভারতকনটেন্ট ক্রিয়েটরবাংলাদেশ
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।