Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে শিক্ষাবিনিময় বড় সেতুবন্ধন: হাইকমিশনার

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ১৬: ৫৯
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে শিক্ষাবিনিময় বড় সেতুবন্ধন: হাইকমিশনার
ছবি: বাসস

শিক্ষা, সংস্কৃতি ও তরুণ প্রজন্মের মধ্যে পারস্পরিক সংযোগ বৃদ্ধি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার বড় সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।

Advertisement

মালের বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, বাংলাদেশে সাত দিনের সোশ্যাল এন্টারপ্রেনিউরশিপ এক্সপোজার প্রোগ্রাম (এসইইপি) ২০২৬ সম্পন্ন করে মালেতে ফিরে আসা ইসলামিক ইউনিভার্সিটি অব মালদ্বীপের (আইইউএম) ১১ সদস্যের এক প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার হাইকমিশনারের সাথে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

মালের বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে আইইউএম-এর স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের ১০ জন শিক্ষার্থী এবং ১ জন শিক্ষক অংশ নেন।

শিক্ষার্থীদের উদ্দেশে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, “বাংলাদেশ ও মালদ্বীপের তরুণদের মধ্যে নিয়মিত একাডেমিক ও শিক্ষাবিনিময় কর্মসূচি দুই দেশের ঐতিহাসিক ও সামাজিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এটি আমাদের প্রস্তাবিত ‘পাওয়ার অব বন্ডিং’-এর একটি অর্থবহ প্রতিফলন, যা সাংস্কৃতিক ও জনকূটনীতির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।”

Advertisement
Advertisement
Advertisement
পরিবেশগত স্থায়িত্বে মালদ্বীপের মিয়ানজ কলেজের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের এমওইউ স্বাক্ষরBangladesh High Commission, Maldives

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে তাদের একাডেমিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনুভূতি তুলে ধরেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আতিথেয়তায় আয়োজিত এ সফরকালে শিক্ষার্থীরা সামাজিক ব্যবসা, সামাজিক উদ্যোক্তা কার্যক্রম ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক বিশেষ সেশনে অংশ নেন।

সফরকালে প্রতিনিধিদলটি ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লা, ইউনূস সেন্টার ও নোবেল মিউজিয়ামসহ গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও প্রাতিষ্ঠানিক স্থান পরিদর্শন করে বাংলাদেশের ঐতিহ্য, অর্থনীতি ও মানুষের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন।

হাইকমিশনার এই সফল উদ্যোগের জন্য ইসলামিক ইউনিভার্সিটি অব মালদ্বীপ এবং স্বাগতিক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিষয়: সংস্কৃতিশিক্ষামালদ্বীপবাংলাদেশ হাইকমিশনসাক্ষাৎশিক্ষাসফরবাংলাদেশের হাইকমিশনার
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

  • বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।