
কোন সংগ্রাম মানুষকে বড় করে?
সব সংগ্রাম আমাদের ওপরে তোলে না। কিছু সংগ্রাম আমাদের ভেতর থেকে বড় করে, আর কিছু সংগ্রাম আমাদের ভেতর থেকে ছোট করে। তাই প্রশ্ন শুধু, “আমি কতদূর এগিয়েছি?” নয়। আরও বড় প্রশ্ন হলো, “এই পথ চলতে চলতে আমি কী হয়ে উঠেছি?”
চরচা প্রবাস ডেস্ক

ভারতের আসামের জনপ্রিয় গায়ক, সুরকার, অভিনেতা ও এক প্রজন্মের আবেগ প্রয়াত জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে এক ফেসবুক পোস্টে তাকে স্মরণ করেছে গুয়াহাটিতে নিয়োজিত বাংলাদেশ সহকারী হাইকমিশন। পোস্টে ২০২২ সালে গুয়াহাটিতে বাংলাদেশের জাতীয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে তার স্মরণীয় পরিবেশনার কথাও তুলে ধরা হয়েছে।
গতকাল শনিবার সহকারী হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গার্গকে অসাধারণ শিল্পী হিসেবে বর্ণনা করে বলা হয়, তার সংগীত ও কণ্ঠস্বর সীমানা ছাড়িয়ে লাখো মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছিল।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশের সঙ্গে গার্গের সম্পর্কের কথা স্মরণ করে সহকারী হাইকমিশন জানায়, ২০২২ সালে গুয়াহাটির আইটিএ মাচখোয়া প্রাঙ্গণে মিশন আয়োজিত বাংলাদেশের জাতীয় দিবসের অনুষ্ঠানে তিনি স্মরণীয় সংগীত পরিবেশন করেছিলেন।
শ্রদ্ধা নিবেদন করে মিশন বলেছে, “তার শক্তিশালী কণ্ঠ ও মুগ্ধকর উপস্থিতি সেই সন্ধ্যাকে সত্যিই অবিস্মরণীয় করে তুলেছিল।”
সহকারী হাইকমিশন আরও বলেছে, গার্গের সংগীতে ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক বন্ধনের প্রতিফলন ঘটেছে। তার সংগীত দেখিয়েছে, শিল্প ও সংগীত কীভাবে সীমান্তের বাধা অতিক্রম করে মানুষকে আরও কাছে আনতে পারে।
“তার কণ্ঠ হয়তো স্তব্ধ হয়ে গেছে, কিন্তু অগণিত ভক্তের হৃদয়ে তার সংগীত চিরকাল বেঁচে থাকবে,” বলা হয় পোস্টে।
গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আসামজুড়ে ভক্ত, পরিবারের সদস্য ও শিল্পীরা তাকে শ্রদ্ধা জানান। গুয়াহাটির কাছে কামারকুচিতে তার স্মৃতিসৌধেও তিন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ সহকারী হাইকমিশন তাদের শ্রদ্ধা নিবেদন শেষ করে গার্গকে এমন একজন শিল্পী হিসেবে স্মরণ করে, যিনি “চিরকাল আমাদের হৃদয়ে” থাকবেন।
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সেন্ট জন’স দ্বীপ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় ৫২ বছর বয়সী জুবিন গার্গকে। সেদিনই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন জুবিন। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য স্ট্রেইটস টাইমস’ পুলিশের বরাত দিয়ে জানায়, ঘটনাটি শুধুই পানিতে ডুবে যাওয়ার। পুলিশের মতে, এতে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা নেই।
১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্ম নেওয়া জুবিন গার্গ ছিলেন একাধারে গায়ক, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক, প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। ১৯৯২ সালে যুব মহোৎসবে পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক জয় করে ক্যারিয়ারের বাঁক ঘুরিয়ে দেন। এর পর থেকে তার ক্যারিয়ার আর পেছন ফিরে তাকাতে হয়নি।

কোন সংগ্রাম মানুষকে বড় করে?
সব সংগ্রাম আমাদের ওপরে তোলে না। কিছু সংগ্রাম আমাদের ভেতর থেকে বড় করে, আর কিছু সংগ্রাম আমাদের ভেতর থেকে ছোট করে। তাই প্রশ্ন শুধু, “আমি কতদূর এগিয়েছি?” নয়। আরও বড় প্রশ্ন হলো, “এই পথ চলতে চলতে আমি কী হয়ে উঠেছি?”

প্রবাসীকল্যাণ সচিবের কাছে বায়রার সাবেক সদস্যদের স্মারকলিপি
বায়রার সাবেক সদস্যদের প্রতিনিধিরা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর বিষয়ে তাদের সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন।

পূর্ব লন্ডনে বসতি গড়া বাঙালি কমিউনিটির সংগ্রাম-ইতিহাসবিষয়ক বইয়ের প্রকাশনা উৎসব
গ্রন্থটিতে ১৯৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত পূর্ব লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বসতি স্থাপন ও বিকাশের ৫০ বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে।

মালদ্বীপের প্রত্যন্ত দ্বীপে প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা হাইকমিশনের
তিন দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পে প্রায় ১০০টি ই-পাসপোর্ট ও ২৮টি বিএমইটি কার্ডের আবেদন গ্রহণ করা হয়।