Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১৩: ৪৬
হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের

ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে এসব হামলা হয়েছে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রের মতে, বোমা আঘাত হানা ভবনটি ছিল খালি এবং সেখানে দলটির মিডিয়া অফিস ছিল।

Advertisement

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এই হামলার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। একই সময়ে লেবানন সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি সেনারা হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে। লেবাননের বিভিন্নস্থানে গোষ্ঠীটির ঘাঁটিতে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরায়েল লেবাননের ২০টি গ্রাম ও নাবাতিয়েহ শহরের মানুষদের সতর্কবার্তা দিয়ে দ্রুত সরে যেতে বলেছে। সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আড্রির বলেছেন, আপনাদের নিরাপত্তার জন্য, আপনাদের বাড়ি অবিলম্বে ছেড়ে আওয়ালি নদীর উত্তরে চলে যান। নিজের জীবন বাঁচান।

Advertisement
Advertisement
Advertisement

চলতি সপ্তাহে ইসরায়েল দক্ষিণ লেবাননের কিছু অংশে স্থল অভিযান শুরু করেছে। এলাকাটি হিজবুল্লাহর শক্তিশালী এলাকা হিসেবে পরিচিত। এর আগে কয়েকদিন ধরে দেশব্যাপী হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই বোমাবর্ষণে ইতিমধ্যে ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এই হামলা এমন এক সময়ে ঘটছে যখন লেবানন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় চলমান যুদ্ধে ইসরায়েল এখন নিজের উত্তর সীমান্তকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে। গত বছর হিজবুল্লাহর আক্রমণে বাস্তুচ্যুত হওয়া ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদে ফিরিয়ে আনার লক্ষ্যে ইসরায়েল তাদের অভিযান চালাচ্ছে।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী তিন মাস আগে গাজায় এক হামলায় হামাসের তিন শীর্ষ নেতাকে হত্যা করেছে। যাদের মধ্যে ছিলেন রাভি মুশতাহা। তিনি যুদ্ধবিধ্বস্ত গাজায় হামাস সরকারের প্রধান ছিলেন।

মুখোমুখি সংঘর্ষ

হিজবুল্লাহ দাবি করেছে, তারা ফাতিমার গেটে ইসরায়েলি সেনাদের অগ্রগতি রুখে দিয়েছে। তারা আরও দাবি করেছে, দুটি বিস্ফোরক ডিভাইস দিয়ে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করা হয়েছে। ক্রমাগত সীমান্ত থেকে রকেট হামলা চালানো হচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর এক হামলায় বিনত জবেইলে ১৫ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। এ অঞ্চলটি ২০০৬ সালের যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, তাদের একটি সেনা ফাঁড়িতে ইসরায়েলের হামলায় এক সেনা নিহত হয়েছেন। এ নিয়ে চলমান উত্তেজনায় লেবাননের সেনাবাহিনীর তিন সেনা নিহত হলো। এর জবাবে লেবাননের সেনাবাহিনী পাল্টা গুলি চালায়।

লেবাননের এক সামরিক কর্মকর্তা জানান, ইসরায়েলি হামলার জবাবে লেবাননের সেনাবাহিনীর এটিই প্রথম প্রতিক্রিয়া।

এর আগে, ইসরায়েল বৈরুতের মধ্যাঞ্চলে একটি বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহ পরিচালিত একটি জরুরি উদ্ধার কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ হামলায় সাতজন নিহত হয়েছেন।

বিষয়: গোয়েন্দালেবাননবিমান হামলাহিজবুল্লাহ
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

  • বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।