Advertisement

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

চরচা প্রবাস ডেস্ক

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন
ছবি: লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন করেছে।

Advertisement

গতকাল শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে স্থানীয় সময় সকালে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল মুহিত হাইকমিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশের জাতীয় ইতিহাসে এ দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরতে পরে হাইকমিশনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

আলোচনার শুরুতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলি নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে লন্ডনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সদস্যরা অংশ নেন।

ছবি: লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে
ছবি: লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে

আলোচনায় হাইকমিশনার ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলিকে বাংলাদেশের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন।

তিনি ৭ নভেম্বরের চেতনা সমুন্নত রাখা এবং জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ছবি: লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে
ছবি: লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের সৌজন্যে

হাইকমিশনার আরও আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ এবং জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান ও মর্যাদা আরও সুদৃঢ় করবে।