Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ সেপ্টেম্বর, ২০২৬
১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মিশিগানে লেবার ডে ফেস্টিভালে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৪
মিশিগানে লেবার ডে ফেস্টিভালে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ
ঐতিহ্যবাহী এ উৎসবে মিশিগানের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটিতে প্রতিবারের মতো এবারও তিন দিনব্যাপী লেবার ডে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। তিন দিনের (৫, ৬ ও ৭ সেপ্টেম্বর) উৎসব প্রতিদিন দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত চলে। এবারের উৎসব ছিল ৪৬তম আয়োজন।

Advertisement
Advertisement
Advertisement

শহরের ডাউনটাউনের জোসেফ ক্যাম্পু সড়কে আয়োজিত ঐতিহ্যবাহী এ উৎসবে মিশিগানের বিভিন্ন শহর থেকে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। প্রবাসী বাংলাদেশিদের একাধিক সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও এতে বর্ণাঢ্যভাবে অংশ নেয়।

উ’সবে শিশু থেকে শুরু করে প্রবীণদের জন্যও ছিল নানা ধরনের বিনোদনের আয়োজন। উৎসবস্থলে বসেছিল রকমারি পণ্যের স্টল ও খাবারের দোকান। পাশাপাশি গান-বাজনা, কার্নিভ্যাল রাইড এবং আকর্ষণীয় রেসলিং প্রতিযোগিতা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়। পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন বয়সী মানুষ উৎসবে যোগ দেন।

৭ সেপ্টেম্বর (সোমবার) ছিল উৎসবের শেষ দিন। এদিন অনুষ্ঠিত হয় জমকালো প্যারেড। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা নানা ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে, নেচে ও গেয়ে প্যারেডে অংশ নেন। প্যারেডটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ হাত নেড়ে ও করতালি দিয়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান।

Advertisement
Advertisement
Advertisement
ফ্লোরিডায় ফোবানা সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা40th FOBANA Conference 1

প্যারেডে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে নজরকাড়া। বাংলাদেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা ঐতিহ্যবাহী বাংলাদেশি পোশাক পরে হাতে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকা নিয়ে প্যারেডে অংশ নেন। কেউ ঢোল, কেউ করতাল, হারমোনিয়াম ও কাঁসর বাজিয়ে বাংলাদেশের দেশাত্মবোধক গান পরিবেশন করেন। বাদ্যযন্ত্রের তালে তালে গান গেয়ে তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

বাংলাদেশি সংগঠনগুলোর পক্ষ থেকে প্যারেডের সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা শিশু-কিশোরদের মধ্যে ক্যান্ডি বিতরণ করে। প্যারেডে অংশ নেওয়া বাংলাদেশিদের উৎসাহ দিতে রাস্তার পাশে থাকা মানুষেরাও হাততালি ও হাত নেড়ে আনন্দ প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে এবারের উৎসবকে প্রাণবন্ত ও সফল আয়োজন হিসেবে দেখা হয়েছে। লেবার ডে ফেস্টিভ্যালের মাধ্যমে হ্যামট্রাম্যাকের বহুজাতিক সাংস্কৃতিক বৈচিত্র্য যেমন ফুটে ওঠে, তেমনি প্রবাসী বাংলাদেশিরাও নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশাত্মবোধের পরিচয় তুলে ধরার সুযোগ পান। তিন দিনের উৎসব শেষে বর্ণাঢ্য প্যারেডের মধ্য দিয়ে এবারের ৪৬তম লেবার ডে ফেস্টিভ্যালের পর্দা নামে।

বিষয়: যুক্তরাষ্ট্রপ্রবাসীআমেরিকাবাংলাদেশিউৎসবমিশিগান
সর্বশেষ
  • ১

    ‘পাসপোর্ট না থাকা’ পাকিস্তান তরুণের ইংলিশ রুপকথা

  • ২

    লালবাগের ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • ৩

    নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

  • ৪

    চাঁপাইনবাবগঞ্জে তিন নদীর পানি বৃদ্ধি, পানিবন্দী ৪ হাজার ৩৫০ পরিবার

  • ৫

    যুক্তরাষ্ট্রে ৯/১১-এর নিহতদের স্মরণ, নিউইয়র্কের অনুষ্ঠানে প্রবাসীদের অংশগ্রহণ

সম্পর্কিত
  • নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

    নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

    আয়োজকেরা জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২০১২ সাল থেকে এ মেজবান আয়োজন করা হচ্ছে। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অনেকেই এ আয়োজনে অংশগ্রহণ করেন। প্রথম দিকে ৪০০–৫০০ মানুষের মেজবান আয়োজন করা হলেও বর্তমানে ৫ হাজার লোকের আয়োজন করা হয় বলে জানান তারা।

  • যুক্তরাষ্ট্রে ৯/১১-এর নিহতদের স্মরণ, নিউইয়র্কের অনুষ্ঠানে প্রবাসীদের অংশগ্রহণ

    যুক্তরাষ্ট্রে ৯/১১-এর নিহতদের স্মরণ, নিউইয়র্কের অনুষ্ঠানে প্রবাসীদের অংশগ্রহণ

    নিউইয়র্কের স্মরণ অনুষ্ঠানে দক্ষিণ টাওয়ারে হামলা, পেন্টাগনে বিমান আঘাত এবং ফ্লাইট ৯৩ বিধ্বস্ত হওয়ার সময়গুলোতেও নীরবতা পালন করা হয়।

  • নিউইয়র্কে মঞ্চস্থ হলো বাংলা নাটক

    নিউইয়র্কে মঞ্চস্থ হলো বাংলা নাটক

    প্রদর্শনীতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের উপস্থিতির মাধ্যমে প্রবাসের ব্যস্ত জীবন ও নানা প্রতিকূলতার মাঝেও বাংলা নাট্যচর্চার প্রতি তাদের গভীর টান ও নিষ্ঠা আবারও উজ্জ্বল হয়ে ওঠে নিউইয়র্কের মঞ্চে।

  • লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

    লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

    ফোবানা সম্মেলনকে ঘিরে হিলটন ইউনিভার্সেল হোটেলের পুরো ভেন্যু পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টলসহ নানা আয়োজনের কারণে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।