Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সৌদি আরবে ৩ দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর, আন্তর্জাতিক মহলের উদ্বেগ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৪: ৩৪
সৌদি আরবে ৩ দিনে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর, আন্তর্জাতিক মহলের উদ্বেগ

সৌদি আরব ৩ দিনে ১৭ জন অভিযুক্তের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বিষয়টি মানবাধিকার সংস্থা ও সার্বিকভাবে, আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। 

Advertisement

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে গতকাল সোমবার (৪ আগস্ট) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সোমবার 'সন্ত্রাসী কার্যক্রমে' জড়িত থাকার অভিযোগে ২ সৌদি নাগরিককে ফাঁসি দেওয়া হয়েছে।

এর আগে শনিবার ৭ ও রোববার আরও ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে রিয়াদ। তাদের বেশির ভাগই বিদেশি নাগরিক। শনি ও রোববার মৃত্যুদণ্ড পাওয়া অভিযুক্তরা সবাই মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগে এই শাস্তি পায়।

Advertisement
Advertisement
Advertisement

২০২২ সালের মার্চের পর সৌদি আরবে এত কম সময়ে এত বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার নজির এটাই প্রথম।

সেবার সন্ত্রাসী কার্যক্রমে জড়িতের অভিযোগে এক দিনেই ৮১ ব্যক্তির ফাঁসি কার্যকর করে সৌদি কর্তৃপক্ষ। এটি সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয় হলেও তা আন্তর্জাতিক মহলের নিন্দা কুড়ায়। 

শনিবার ও রোববার মৃত্যুদণ্ডে দণ্ডিত ১৫ অপরাধীর বিরুদ্ধে হাশিশ পাচার (গাঁজার মতো এক ধরনের মাদক) ও অপর একজনের বিরুদ্ধে কোকেন পাচারের অভিযোগ আনা হয়।

এ বছর এখন পর্যন্ত সৌদি আরব সরকার ২৩৯ ব্যক্তিকে ফাঁসি দিয়েছে।

মুসলিমপ্রধান দেশটিতে গত বছর মোট ৩৩৮ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ৯০ এর দশক থেকে মৃত্যুদণ্ড কার্যকরের আনুষ্ঠানিক নথি সংরক্ষণের প্রচলন হওয়ার পর এটাই এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের রেকর্ড। তবে বিশ্লেষকেরা বলছেন, এ বছর মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হতে পারে। 

এ বছর মাদকসংক্রান্ত অপরাধে ১৬১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। মৃত্যুদণ্ড পাওয়া মানুষের মধ্যে ১৩৬ জনই বিদেশি নাগরিক।

আনুষ্ঠানিকভাবে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এএফপি এ বিষয়গুলো জানতে পেরেছে। 

রিপ্রাইভ রাইটস গ্রুপ নামের মানবাধিকার সংস্থার কর্মকর্তা জিদ বাসিওউনি গত সপ্তাহে উল্লেখ করেন, সৌদি আরবে মাদক পাচার (বিশেষত, হাশিশ) সংক্রান্ত অপরাধে বিদেশি নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের হার হঠাৎ করেই বেড়েছে। 

তিনি এএফপিকে জানান, বিশ্বজুড়ে ব্যক্তিগত বিনোদনের জন্য পরিমিত পরিমাণে হাশিশ বা গাঁজা সেবনকে বৈধতা দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে সঙ্গে হাশিশ রাখা বা সেবনের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগজনক।

২০২৩ সালে সৌদি কর্তৃপক্ষ 'মাদকের বিরুদ্ধে যুদ্ধ' শুরু করে। বিশ্লেষকদের মতে, ওই নীতির অংশ হিসেবে সে সময় অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়। এখন আইনি প্রক্রিয়া শেষে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার হিড়িক পড়েছে।

টানা তিন বছর মাদকসংক্রান্ত অপরাধে ফাঁসি দেওয়া বন্ধ রাখলেও ২০২২ থেকে আবারও ওই অপরাধে সর্বোচ্চ শাস্তির বিধান চালু করে সৌদি কর্তৃপক্ষ। 

কর্তৃপক্ষ জানিয়েছে, একজন ব্যক্তির বিরুদ্ধে তখনই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যখন তিনি সব ধরনের আপিল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেয়েও নিজেকে নিরপরাধ প্রমাণ করতে ব্যর্থ হন। দেশের নিরাপত্তা নিশ্চিত করা ও দেশকে মাদক মুক্ত রাখার লক্ষ্যের অংশ হিসেবে মাদকসংক্রান্ত অপরাধে দোষী প্রমাণিত ব্যক্তিদের ফাঁসি দেওয়া হয় বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ।

অধিকারকর্মীদের মতে, এভাবে মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব তাদের বন্ধুত্বপূর্ণ ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। দেশটির বর্তমান শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের '২০৩০ ভিশন' নামের সংস্কার কার্যক্রমের সঙ্গেও এ ধরনের কার্যক্রম সাংঘর্ষিক বলে তারা মত দেন। 

বিষয়: মৃত্যুদণ্ডসৌদি আরবযুবরাজ মোহাম্মাদ বিন সালমানরিয়াদ
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।