Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সৌদি আরবের কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির উদ্যোগ ট্রাম্পের

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১৬: ৪১
সৌদি আরবের কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির উদ্যোগ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে ১০০ বিলিয়ন (১০ হাজার কোটি) ডলারের অস্ত্র প্যাকেজ বিক্রির প্রস্তাব দেবেন। মে মাসে সৌদি সফরের সময় তিনি এই প্রস্তাবটি উত্থাপন করবেন বলে জানা গেছে।

Advertisement

গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ৬ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। 

এর আগে, ট্রাম্পের পূর্বসূরি বাইডেন রিয়াদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করার প্রচেষ্টা হাতে নেন। ওই বৃহত্তর চুক্তির অন্যতম শর্ত ছিল ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করা। তবে শেষ পর্যন্ত বাইডেনের ওই উদ্যোগ আলোর মুখ দেখেনি। 

বাইডেনের প্রস্তাবে চীনের কাছ থেকে অস্ত্র কেনা বন্ধ ও সৌদি আরবে চীনা বিনিয়োগে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে যুব্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র পেতে পারত সৌদি আরব। তবে ট্রাম্পের প্রস্তাবেও এ ধরনের শর্ত রয়েছে কি না, তা রয়টার্স জানতে পারেনি।

Advertisement
Advertisement
Advertisement

এ বিষয়ে জানতে হোয়াইট হাউস ও সৌদি সরকারের যোগাযোগ কার্যালয়ের কাছে মন্তব্য চাওয়া হলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে সৌদি আরবের সঙ্গে আমাদের প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। নিরাপত্তার বিষয়ে আমাদের পারস্পরিক সহযোগিতা এই অংশীদারত্বের এক গুরুত্বপূর্ণ উপকরণ এবং আমরা সৌদি আরবের প্রতিরক্ষা চাহিদা মেটাতে তাদের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব।'

প্রথম মেয়াদে ট্রাম্প দাবি করেছিলেন, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করলে যুক্তরাষ্ট্রে নতুন নতুন চাকরি সৃষ্টি  হবে।

দুজন সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা লকহিড মার্টিন কর্পোরেশন সি-১৩০ পরিবহন বিমানসহ বেশ কিছু আধুনিক অস্ত্র সরবরাহ করতে পারে। অপর এক সূত্র জানায়, পরিবহন বিমানের পাশাপাশি লকহিড ক্ষেপণাস্ত্র ও রাডারও দেবে। 

এই অস্ত্র প্যাকেজে আরটিএক্স কর্পোরেশনেরও (আগের নাম রেথিওন টেকনলজিস) গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। পাশাপাশি এতে বোয়িং করপোরেশন (বিএ.এন), নরথ্রপ গ্রুম্যান করপোরেশন (এনওসি.এন) ও জেনারেল অটোমিক্সও অবদান রাখবে বলে ৪ সূত্র জানায়।

এ বিষয়টির সংবেদনশীলতা বিচারে কোনো সূত্রই নাম প্রকাশ করতে রাজি হয়নি।

আরটিএক্স, নরথ্রপ ও জেনারেল অটোমিক্স এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে। বোয়িং তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি।

লকহিড মার্টিনের মুখপাত্র বলেন, বিদেশি শক্তির কাছে সামরিক উপকরণ বেচা-কেনার বিষয়টি এক সরকারের সঙ্গে অন্য সরকারের সরাসরি লেনদেন। এ ধরনের কোনো বিষয় সম্পর্কে তথ্য জানতে সরকারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

সূত্ররা জানায়, উল্লিখিত প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা ট্রাম্পের সফরসঙ্গী হতে পারেন।

দীর্ঘদিন ধরেই সৌদি আরবকে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র।

২০১৭ সালে ট্রাম্প রিয়াদের কাছে ১১০ বিলিয়ন ডলার মূল্যমানের অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিলেন। তবে ২০১৮ সাল নাগাদ মাত্র সাড়ে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির উদ্যোগ নেওয়া হয়।

ওই সময় সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের আলোকে এসব চুক্তি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। 

২০২১ সালে বাইডেন প্রশাসনের আমলে কংগ্রেস খাসোগি হত্যাকাণ্ডের জেরে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য ছিল সৌদি আরবকে ইয়েমেন যুদ্ধের তীব্রতা কমিয়ে আনতে বাধ্য করা। ওই যুদ্ধে অসংখ্য বেসামরিক মানুষ নিহত হয়েছিল। 

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, আন্তর্জাতিক অস্ত্র বিক্রির বড় চুক্তিগুলো কংগ্রেসের সদস্যদের যাচাই-বাছাই ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয়।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর বৈশ্বিক তেল সরবরাহ বিঘ্নিত হয়। যার ফলে, সৌদি আরবের প্রতি নমনীয় অবস্থানে যেতে বাধ্য হয় বাইডেন প্রশাসন।

২০২৪ সালে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন বাইডেন।

তিন সূত্র জানিয়েছে, লকহিডের এফ-৩৫ জেট বিমান কেনার ব্যাপারে বেশ কয়েক বছর ধরে আগ্রহ দেখিয়ে এসেছে সৌদি আরব। এ বিষয়টি ট্রাম্পের সফরের সময় আলোচিত হবে বলে তারা জানান। তবে এই সফরেই ওই বিমান কেনার চুক্তি চূড়ান্ত হবে বলে মনে করেন না তারা।

যুক্তরাষ্ট্র সব সময় নিশ্চয়তা দিয়ে এসেছে যে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল অন্য আরব দেশগুলোর চেয়ে বেশি আধুনিক ও উন্নত অস্ত্র পাবে। এ বিষয়টিকে 'কোয়ালিটেটিভ মিলিটারি এজ (কিউএমই)' বা 'গুণগত সামরিক সুবিধা' হিসেবে আখ্যায়িত করা হয়।

৯ বছর ধরে ইসরায়েলের কাছে এফ-৩৫ রয়েছে। তারা এই বিমান ব্যবহার করে বেশ কয়েকটি স্কোয়াড্রন তৈরি করেছে।

বিষয়: সৌদি আরবযুক্তরাষ্ট্রযুবরাজ মোহাম্মাদ বিন সালমানযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্পঅস্ত্র বিক্রি
Advertisement
সর্বশেষ
  • ১

    নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে

  • ২

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ৩

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৪

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৫

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।