Advertisement

সৌদিতে ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

বিডিজেন ডেস্ক

সৌদিতে ৫ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

সৌদির আবহাওয়া বিভাগ ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি জানায়,হাইল, কাসিম, আসির এবং জিজান এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মক্কা, মদিনা, রিয়াদ এবং শারকিয়ার অঞ্চলগুলোর পাশাপাশি উত্তর সীমান্তেও প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সৌদির আবহাওয়া বিভাগের মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, বৃষ্টিপাতের তীব্রতা শুক্র এবং রোববারের মধ্যে সর্বোচ্চ হতে পারে। মদিনা এবং মক্কা, রিয়াদ, শারকিয়া, আসির, নাজরান এবং জিজানের কিছু অংশে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে ধুলোঝড়, মুষলধারে বৃষ্টি, শিলাবৃষ্টি, টর্নেডোর কথা বলা হয়েছে,যা বাসিন্দাদের উদ্বেগের কারণ হতে পারে।

Advertisement