Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

অস্ট্রেলিয়ার ভিসা আবেদনের জন্য ইংরেজি ভাষার পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০১: ২৯
অস্ট্রেলিয়ার ভিসা আবেদনের জন্য ইংরেজি ভাষার পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন

ভিসা আবেদনকারীদের জন্য ইংরেজি ভাষার পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। এখন থেকে ভিসা আবেদনে আগের ৫টি পরীক্ষার বদলে ৯টি পরীক্ষার ফলাফল গ্রহণ করা হবে। পরিবর্তিত এই নিয়ম ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। তবে পুরোনো তালিকার পরীক্ষার ফল নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ থাকবে, যা সংশ্লিষ্ট ভিসার নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।

Advertisement

ভিসার ধরন অনুযায়ী ইংরেজি দক্ষতার মান আলাদা হতে পারে। প্রতিটি ভিসা সাবক্লাসের জন্য নির্দিষ্ট স্কোর এবং বৈধতার সময়সীমা আলাদা। তাই আবেদনকারীদের পরীক্ষায় অংশ নেওয়ার আগে নিয়ম যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটি।

অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স (ডিএইচএস) জানিয়েছে, সব পরীক্ষাই কেবল সিকিউর টেস্ট সেন্টারেই দিতে হবে। কোনো অনলাইন বা বাসায় বসে দেওয়া পরীক্ষা গ্রহণযোগ্য হবে না।

ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স বলেছে, এই পরিবর্তনের মূল লক্ষ্য হলো পরীক্ষাগুলোর মধ্যে স্কোরিংয়ে সামঞ্জস্য আনা এবং আবেদনকারীদের জন্য আরও বিকল্প তৈরি করা। নতুন তালিকা অধিকাংশ ভিসার জন্য প্রযোজ্য হবে। তবে স্কিলস ইন ডিমান্ড ভিসা (সাবক্লাস ৪৮২)-এর ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে।

Advertisement
Advertisement
Advertisement

নতুন অনুমোদিত পরীক্ষার তালিকা

১. কেমব্রিজ সি ওয়ান অ্যাডভান্সড (সি ওয়ান অ্যাডভান্সড)

২. সিইএলপিআইপি জেনারেল (কানাডিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইনডেস্ক প্রোগ্রাম জেনারেল)

৩. আইইএলটিএস একাডেমিক (ইনক্লুডিং ওয়ান স্কিল রিটেক)

৪. আইইএলটিএস জেনারেল ট্রেনিং (ইনক্লুডিং ওয়ান স্কিল রিটেক)

৫. ল্যাঙ্গুয়েজসার্ট একাডেমিক পরীক্ষা

৬. মিশিগান ইংলিশ টেস্ট (এমইটি, ইনক্লুডিং সিঙ্গেল সেকশন রিটেক)

৭. অকুপেশনাল ইংলিশ টেস্ট (ওইটি)

৮. পিয়ারসন টেস্ট অব ইংলিশ একাডেমিক (পিটিই একাডেমিক)

৯. টোয়েফল আইবিটি

৬ আগস্ট বা তার আগে নেওয়া পুরোনো তালিকার পরীক্ষাগুলোও নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ থাকবে। কিছু ভিসার ক্ষেত্রে এ পরীক্ষার ফলাফল ২০২৮ সালের ৬ আগস্ট পর্যন্ত ব্যবহার করা যাবে।

আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা ভিসা অনুযায়ী নির্ধারিত স্কোর অর্জন করেছেন এবং পরীক্ষা দিয়েছেন সিকিউর টেস্ট সেন্টারে। অনলাইন বা বাসায় বসে দেওয়া পরীক্ষার ফলাফল গ্রহণযোগ্য নয়। এর মধ্যে নিষিদ্ধ ফরম্যাট হলো: সিইএলপিআইপি অনলাইন, আইইএলটিএস অনলাইন, ল্যাঙ্গুয়েজসার্ট একাডেমিক অনলাইন, মেট ডিজিটাল (অ্যাট হোম), ওইটি@হোম এবং টোয়েফল আইবিটি হোম এডিশন।

হোম অ্যাফেয়ার্স বিভাগ জানিয়েছে, নতুন নিয়ম অভিবাসন ঝুঁকি নিয়ন্ত্রণে সহায়ক হবে এবং নিশ্চিত করবে যে নতুন অভিবাসীরা অস্ট্রেলিয়ার জীবনে সম্পূর্ণভাবে অংশ নিতে প্রয়োজনীয় ইংরেজি দক্ষতা অর্জন করেছেন। নতুন তালিকাভুক্ত পরীক্ষাগুলো বিশ্বজুড়ে বিভিন্ন অঞ্চল ও ফরম্যাটে চালু থাকায় আবেদনকারীদের জন্য আরও সুবিধাজনক হবে।

বিষয়: ভিসা নীতিভিসাঅস্ট্রেলিয়াভাষা শিক্ষাপরীক্ষা
Advertisement
সর্বশেষ
  • ১

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

  • ২

    নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?

  • ৩

    ‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’

  • ৪

    ‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

  • ৫

    ‘আমাদের হাতে অন্য ধর্মের লোকেরা অনিরাপদ-এটা আওয়ামী লীগের পুরনো খেলা’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।