
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আজ মঙ্গলবার ঘরের বাইরে বের হওয়ার সময় সতর্ক থাকুন। এ সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। কেননা ধুলোবালি থাকবে, বিশেষ করে দিনের বেলায়। এ ছাড়া ভিজিবিলিটিও কমে যেতে পারে।
দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) আজ সারা দিন ধুলোবালি এবং আংশিক মেঘলা আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। মাঝারি বাতাসের সম্ভাবনা রয়েছে। এটি সমুদ্রের ওপর দিয়ে মাঝে মাঝে তীব্র হতে পারে, যার ফলে স্থলভাগে ধুলো উড়তে পারে।
দেশের অভ্যন্তরীণ অঞ্চলে তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে, যেখানে উপকূলীয় অঞ্চল এবং দ্বীপপুঞ্জগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে। পাহাড়গুলোতে শীতল তাপমাত্রা থাকবে, যার পরিসর ২১ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে।
রাত নামার সাথে সাথে আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, বিশেষ করে কিছু অভ্যন্তরীণ অঞ্চলে, যেখানে কুয়াশা তৈরির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, সমুদ্র ভ্রমণকারীদের জন্য আরব উপসাগরে এবং ওমান সাগরে পরিস্থিতি খুব রুক্ষ থেকে রুক্ষ হবে, তাই সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয়।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”