Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

সংযুক্ত আরব আমিরাতে ২০২৪ সালে বেকারত্ব কমে শ্রমশক্তি বেড়েছে

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৭: ২৯
সংযুক্ত আরব আমিরাতে ২০২৪ সালে বেকারত্ব কমে শ্রমশক্তি বেড়েছে

সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল প্রতিযোগিতা ও পরিসংখ্যান কেন্দ্র (এফসিএসসি) ঘোষণা করেছে, দেশটির শ্রমশক্তি ২০২৪ সালে ৯ দশমিক ৪ মিলিয়ন জনে পৌঁছেছে। যা ২০২৩ সালের তুলনায় অনেক বেশি।

Advertisement

খবর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের।

দেশটিতে ১৫ বছর ও তার বেশি বয়সী ব্যক্তিদের অর্থনৈতিক অংশগ্রহণের হার বেড়ে ৮১ দশমিক ৪ শতাংশ এবং বেকারত্বের হার কমে ১ দশমিক ৯ শতাংশে নেমেছে, যা আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অনুমান অনুযায়ী বিশ্বে সর্বনিম্ন স্তরের মধ্যে একটি।

Advertisement
Advertisement
Advertisement

শ্রমবাজারে আরব আমিরাতের বৈশ্বিক নেতৃত্ব

আন্তর্জাতিক ব্যবস্থাপনা উন্নয়ন ইনস্টিটিউট (আইএমডি) প্রকাশিত ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইয়ারবুকের প্রতিবেদনে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাত শ্রমবাজার প্রতিযোগিতার সূচকে বিশ্ব নেতৃত্বকে আরও শক্তিশালী করছে। সংযুক্ত আরব আমিরাত ২০২৫ সালের শ্রমশক্তি প্রবৃদ্ধি সূচকে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। এ ছাড়া পাঁচটি অন্য সূচকে শীর্ষ পাঁচে অবস্থান করেছে, যার মধ্যে:

*শ্রমশক্তির শতাংশে বিশ্বে ২য় স্থান

*বিদেশি শ্রমশক্তির শতাংশে বিশ্বে ২য় স্থান

বেকারত্বের হার ১ দশমিক ৯ শতাংশ

এফসিএসসির পরিচালক হানান আহলি বলেন, ২০২৪ সালের শ্রমশক্তি সমীক্ষার ইতিবাচক ফলাফল—যেখানে শ্রমশক্তির আকার ও অর্থনৈতিক অংশগ্রহণের হার বৃদ্ধি এবং বেকারত্বের হার মাত্র ১ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে—এগুলো শুধু পরিসংখ্যান নয়। এগুলো আমাদের দেশের দূরদর্শী নেতৃত্বের ফল, যারা ধারাবাহিকভাবে কর্মশক্তি বৃদ্ধির জন্য একটি আদর্শ পরিবেশ গড়ে তুলছেন। তাদের লক্ষ বিভিন্ন উদ্যোগ ও নীতিমালার মাধ্যমে শ্রমশক্তির উন্নয়নকে সহায়তা করা এবং বেকারত্বের হার হ্রাস করা।

তিনি আরও বলেন, শ্রমশক্তি সমীক্ষা একটি গুরুত্বপূর্ণ পারিবারিক সমীক্ষা, যা গবেষণা ও পরিসংখ্যান বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ, নীতি নির্ধারকদের সহায়তা এবং শ্রমশক্তি সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য প্রদান করে।

শ্রমশক্তি এবং লিঙ্গভিত্তিক তথ্য

*শ্রমশক্তি: ৯ দশমিক ৪ মিলিয়ন (১৫ বছর বা তদূর্ধ্ব)

*কর্মরত মানুষের সংখ্যা: ৯ দশমিক ২ মিলিয়ন

*পুরুষ: ৭ দশমিক ৫ মিলিয়ন (৮১ শতাংশ)

*নারী: ১ দশমিক ৭ মিলিয়ন (১৯ শতাংশ)

*অর্থনৈতিক অংশগ্রহণের হার: ৮১ দশমিক ৪ শতাংশ

*যুব বেকারত্ব (১৫–২৪ বছর): ৫ দশমিক ২ শতাংশ

*সামগ্রিক বেকারত্ব: ১ দশমিক ৯ শতাংশ

বেসরকারি খাতের নেতৃত্ব

সংযুক্ত আরব আমিরাতের শ্রমশক্তির ৮৫ শতাংশ বেসরকারি খাতে নিয়োজিত, যা ৭ দশমিক ৮ মিলিয়ন মানুষের সমান। এর মধ্যে:

*পুরুষ: ৬ দশমিক ৭ মিলিয়ন

*নারী: ১ মিলিয়ন

বাকি শ্রমশক্তি সরকারি খাত, কূটনৈতিক সংস্থা, অলাভজনক প্রতিষ্ঠান এবং অন্য খাতে নিয়োজিত।

বয়সভিত্তিক শ্রমশক্তি

*৩০–৩৯ বছর বয়সী: ৩ দশমিক ৩ মিলিয়ন (৩৬ শতাংশ)

*২৫–২৯ বছর বয়সী: ১ দশমিক ৫ মিলিয়ন

*৪০–৪৪ বছর বয়সী: ১ দশমিক ৪ মিলিয়ন

চাকরিজীবী ও স্বনির্ভর কর্মসংস্থান

*বেতনভুক্ত চাকরিজীবী: ৯৬ শতাংশ (৮ দশমিক ৮ মিলিয়ন)

*পুরুষ: ৭ দশমিক ২ মিলিয়ন

*নারী: ১ দশমিক ৬ মিলিয়ন

নিয়োগকর্তা/স্বনিয়োজিত

৩ শতাংশ (৩ লাখ ৪৩ হাজার ৭০০ জন)

*পুরুষ: ৩ লাখ ১ হাজার ৯০০

*নারী: ৪১ হাজার ৭০০

সংযুক্ত আরব আমিরাতের শ্রমশক্তি ২০২৪ সালে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, বেকারত্বের হার কমেছে এবং অর্থনৈতিক অংশগ্রহণ বেড়েছে। বেসরকারি খাতের নেতৃত্ব, যুব কর্মসংস্থানের উন্নতি এবং বৈশ্বিক শ্রমবাজার প্রতিযোগিতায় নেতৃত্ব সংযুক্ত আরব আমিরাতকে একটি শক্তিশালী শ্রমবাজার দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিষয়: চাকরিবেকারত্বকর্মীশ্রমশক্তিবিশ্ব সূচক
Advertisement
সর্বশেষ
  • ১

    সরকারি সিকিউরিটিজে ঝুঁকছে ব্যাংকগুলো, শঙ্কা কোথায়?

  • ২

    রবি মৌসুমের শুরুতে সার বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্তে সংসদীয় কমিটি

  • ৩

    ‘ক্রসফায়ার’ নিয়ে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

  • ৪

    আইজিপির বিষয়ে সরকার পদক্ষেপ নেবে, আশা জামায়াতের

  • ৫

    আইজিপির বক্তব্যে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত: আসক

সম্পর্কিত
  • সিডনি ছাড়ল এয়ার এশিয়া: সাশ্রয়ী ভ্রমণের সুযোগ কমল বাংলাদেশিদের

    সিডনি ছাড়ল এয়ার এশিয়া: সাশ্রয়ী ভ্রমণের সুযোগ কমল বাংলাদেশিদের

    এয়ার এশিয়ার সিডনি রুট বন্ধ হওয়ার বিষয়টি বাংলাদেশি যাত্রীদের জন্যও তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যাতায়াতের ক্ষেত্রে এয়ার এশিয়া তুলনামূলক সাশ্রয়ী একটি বিকল্প হিসেবে পরিচিত ছিল।

  • সিডনিতে অসুস্থ শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ক্রিকেটার ইমরুল কায়েস

    সিডনিতে অসুস্থ শিক্ষার্থীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ক্রিকেটার ইমরুল কায়েস

    সম্প্রতি ক্যাম্পবেলটাউন হাসপাতালে অস্ত্রোপচারের পর নাথান বাড়ি ফিরেছে। নাথানের শারীরিক খোঁজখবর নিতে এবং পাশে দাঁড়াতে গত শনিবার ইমরুল তার বাসায় যান।

  • দুবাইয়ে গাউছিয়া কমিটির নাখিল শাখার দ্বিবার্ষিক কাউন্সিল

    দুবাইয়ে গাউছিয়া কমিটির নাখিল শাখার দ্বিবার্ষিক কাউন্সিল

    স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন আহমদ মিয়া। সঞ্চালনা করেন সৈয়দ দিদারুল আজম।

  • সিডনির নতুন বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু, প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা

    সিডনির নতুন বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু, প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনা

    নতুন বিমানবন্দর চালু হওয়ার ফলে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের জন্যও উল্লেখযোগ্য সুবিধা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।