Advertisement

সৌদিতে অশালীন আচরণ করলে যেতে হবে জেলে

বিডিজেন ডেস্ক

সৌদিতে অশালীন আচরণ করলে যেতে হবে জেলে

সৌদি আরবে কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান বা উপাসনালয়ে অশালীন আচরণ করলে একজন ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড বা ৩ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির পাবলিক প্রসিকিউশন।

Advertisement

বিবৃতিতে বলা হয়, সহিংসতা ও অশালীন ব্যবহার থেকে ব্যক্তিদের রক্ষা করতে সৌদি সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ এই বিধান। একটি নিরাদপ পরিবেশ নিশ্চিত করতে সৌদি সরকারের প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয় বিবৃতিতে।

কর্তৃপক্ষ সকলকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত জায়গায় সম্মান ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে।

সেইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, সামাজিক কল্যাণ এবং ব্যক্তিগত অধিকার সমুন্নত রাখতে আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।

Advertisement