Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩০ আগস্ট, ২০২৬
৩০ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> প্রবাস

ইরানের হুমকি: হামলা চালাতে ইসরায়েলকে সাহায্য করলেই কঠোর ব্যবস্থা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ২০: ৫৭
ইরানের হুমকি: হামলা চালাতে ইসরায়েলকে সাহায্য করলেই কঠোর ব্যবস্থা

ইরান এবার ইসরায়েল নিয়ে আরব বিশ্বের দেশগুলোকেও হুমকি দিল। উপসাগরীয় অঞ্চল ও আরব প্রতিবেশীদের মধ্যে যারা মার্কিন মিত্র দেশ হিসেবে পরিচিত, তাদের হুমকি দেওয়া হয়। এতে বলা হয়, ইরানের ওপর কোনো সম্ভাব্য হামলায় ইসরায়েলকে সাহায্য করার জন্য নিজেদের অঞ্চল বা আকাশসীমা ব্যবহার করতে দিলে কঠোর প্রতিশোধ নেওয়া হবে।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়, কূটনীতিক চ্যানেলের মাধ্যমে তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাত (ইউএই), জর্ডান ও কাতারকে এই হুমকি দেওয়া হয়। এসব দেশে মার্কিন বাহিনী রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এমন এক সময়ে এই হুমকি দেওয়া হলো, যখন ইরানে হামলার হুশিয়ারি দিয়েছে ইসরায়েল। এতে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি কিংবা তেল শোধনাগারসহ বিভিন্ন কাঠামোতে হামলা হতে পারে। আর এমনটি করা হলে ইরানও পাল্টা হামলা চালাবে বলে হুমকি দিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানের হুমকির পর আরব বিশ্বের তিনটি দেশ এরই মধ্যে আমেরিকার বাইডেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। ইরানে হামলা করতে তাদের মাটি কিংবা আকাশসীমা যেন ব্যবহার না করা হয় সেই বিষয়ে অনুরোধ জানিয়েছে তারা। তবে এই তিন দেশের নাম প্রকাশ করেনি ওয়াল স্ট্রিট জার্নাল।

এর মধ্যেই ইরানের জ্বালানি তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। দেশটির অর্থ মন্ত্রণালয় (ইউএস ট্রেজারি) ও পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) যৌথভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গত ১১ অক্টোবর শুক্রবার মার্কিন সরকারের তরফ থেকে বলা হয়েছে, যেসব কোম্পানি ও জাহাজ ইরানের তেল ব্যবসা ও পরিবহণের সঙ্গে জড়িত সেগুলোর ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নতুন এই নিষেধাজ্ঞায় ১৬টি সংস্থা ও ১৭টি জাহাজ রয়েছে যেগুলো ইরানের জ্বালানি তেল পরিবহনে ব্যবহার করা হয়ে থাকে।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ হিসেবে গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর থেকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি হয়েছে।

বিষয়:

সৌদি আরবইরানের গোপন সতর্কবার্তাজর্ডানইরান
১

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল নারীর

২

খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট

৩

গত ৬ মাসে দেশে গুম-বিচারবহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

৪

সম্মিলিত ইসলামী ব্যাংক: পুরনো শেয়ারহোল্ডাররা কি ক্ষতিপূরণ পাবে?

৫

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬৯১

সম্পর্কিত

কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বিডিএফসির নতুন কমিটি

কুয়ালালামপুরে বাংলাদেশি ফুটবলারদের সংগঠন বিডিএফসির নতুন কমিটি

কুয়ালালামপুরে অনুষ্ঠিত মালয়েশিয়ার পারসকিন্ডল প্রিমিয়ার কাপ ২০২৬ এ চ্যাম্পিয়ন হওয়া বিডিএফসি-মালয়েশিয়া দলের খেলোয়াড়দের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিডিএফসির এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

বাহরাইনে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের উদ্বোধন

বাহরাইনে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের উদ্বোধন

সম্প্রতি বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

সিডনির ক্যাম্বেলটাউনে প্রবাসীদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সিডনির ক্যাম্বেলটাউনে প্রবাসীদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

কাপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গুজবাম্পস। দলের তানভীর ও শফিউল জুটি ফাইনালে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে শিরোপা নিশ্চিত করেন।

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।