Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১০: ৫৫
যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে মঙ্গলবার রাতে প্রগতিশীল (প্রগ্রেসিভ) প্রার্থীরা একাধিক চমক দেখিয়েছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনায় ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী ও ইসরায়েলের কড়া সমালোচক মেলাত কিরোস কলোরাডোর প্রথম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রাইমারিতে জয়ী হয়ে ২৯ বছর ধরে প্রতিনিধি পরিষদের সদস্য থাকা ডায়ানা ডিগেটকে পরাজিত করেছেন।

Advertisement

এদিকে অঙ্গরাজ্যের প্রতিনিধি ম্যানি রুটিনেল কলোরাডোর অষ্টম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে প্রতিনিধি শ্যানন বার্ডকে হারিয়েছেন। বর্তমানে এ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ (সুইং) আসনটির প্রতিনিধি রিপাবলিকান গ্যাব ইভান্স।

অন্যদিকে, মেয়াদসীমার কারণে পদত্যাগ করতে যাওয়া গভর্নর জ্যারেড পোলিসের উত্তরসূরি নির্ধারণে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মার্কিন সিনেটর মাইকেল বেনেট পরাজিত হয়েছেন কলোরাডোর অ্যাটর্নি জেনারেল ফিল ওয়াইজারের কাছে।

বেনেট ও ওয়াইজার—দুজনই মধ্যপন্থী ও অভিজ্ঞ রাজনীতিক হলেও, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একাধিক মামলা করার রেকর্ড ওয়াইজারের পক্ষে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বেনেট দীর্ঘদিন ওয়াশিংটনে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

তবে বেনেট ২০২৮ সালের আগে পুনর্নির্বাচনের মুখোমুখি হচ্ছেন না। ফলে তিনি সিনেটে তার বর্তমান মেয়াদ শেষ করবেন।

নতুন প্রজন্মের প্রার্থীদের দিকে ঝুঁকছে ডেমোক্র্যাট ভোটাররা

কলোরাডো, নিউইয়র্ক ও মেইনের সাম্প্রতিক প্রাইমারি নির্বাচনের ফলাফল ইঙ্গিত দিচ্ছে, ডেমোক্র্যাট ভোটারদের একটি বড় অংশ প্রতিষ্ঠিত নেতৃত্বের পরিবর্তে নতুন প্রজন্মের প্রার্থীদের সুযোগ দিতে আগ্রহী।

এই নতুন প্রজন্মের প্রার্থীরা করপোরেট রাজনৈতিক অ্যাকশন কমিটির (পিএসি) অর্থ গ্রহণ প্রত্যাখ্যান করছেন, ইসরায়েল ইস্যুতে তুলনামূলক কঠোর অবস্থান নিচ্ছেন এবং নিজেদের শ্রমজীবী মানুষের পক্ষে প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যবস্থার বিরোধী হিসেবে তুলে ধরছেন।

ক্যালিফোর্নিয়ার প্রগতিশীল ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এবং ২০২৮ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী রো খান্না বলেন, “আমাদের দলের প্রাণশক্তি এখন সেই সাহসী প্রগতিশীলদের মধ্যে, যারা বিদেশি যুদ্ধ, আইসিই (ICE) এবং ধনকুবের শ্রেণির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে প্রস্তুত।”

তিনি বলেন, “বিদ্রোহী এই প্রার্থীরা জনমতের এই পরিবর্তনকে ধারণ করছেন। তারা জিতুক বা হারুক, দলের ভবিষ্যৎ কোন দিকে যাবে, তা তারাই দেখিয়ে দিচ্ছেন।”

রিপাবলিকানদের পাল্টা আক্রমণ

রুটিনেলের জয়ের পরপরই রিপাবলিকান কংগ্রেসম্যান গ্যাব ইভান্স তাকে আক্রমণ করে বলেন, “ডেমোক্র্যাটরা এমন একজন চরম বামপন্থি, উগ্র সমাজতন্ত্রীকে বেছে নিয়েছে, যিনি নিউইয়র্কের সমাজতন্ত্রী মেয়র জোহরান মামদানির অনুসারী। তিনি তেল ও গ্যাস শিল্প বন্ধ করতে চান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অর্থায়ন কমানোর পক্ষে এবং আমাদের অর্থনীতির চালিকাশক্তি শিল্পগুলোকে হুমকির মুখে ফেলবেন।”

আগামী সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাটরা আশা করছে, রুটিনেল এই গুরুত্বপূর্ণ সুইং আসনটি রিপাবলিকানদের কাছ থেকে পুনরুদ্ধার করতে পারবেন। কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে এ আসনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিগেটের পরাজয় সবচেয়ে বড় চমক

২০২৪ সালের নির্বাচনে গ্যাব ইভান্স ডেমোক্র্যাট ইয়াদিরা কারাভেওকে ১ শতাংশেরও কম ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। একই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ জেলায় ২ শতাংশের কম ভোটের ব্যবধানে জয় পান।

সাধারণ নির্বাচনের প্রচারণায় ইভান্সের হাতে বর্তমানে ৩৪ লাখ ডলার তহবিল রয়েছে।

অন্যদিকে ১০ জুন পর্যন্ত রুটিনেলের প্রচারণা তহবিলে ছিল ৯ লাখ ১০ হাজার ডলার, যা ইভান্সের তুলনায় কম হলেও প্রতিদ্বন্দ্বী শ্যানন বার্ডের ২ লাখ ৯১ হাজার ডলারের তুলনায় অনেক বেশি।

লাতিনো অধ্যুষিত এই জেলায় অভিবাসন ইস্যু ছিল নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান বিষয়।

রুটিনেলের জয়ের ফলে আবারও প্রশ্ন উঠেছে—প্রগতিশীল প্রার্থীরা কি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতেও জয়ী হতে পারবেন?

আগামী নভেম্বরের মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেতে ডেমোক্র্যাটদের অন্তত তিনটি অতিরিক্ত আসন জিততে হবে।

মঙ্গলবারের প্রাইমারির আগে এই আসনটিকে বিশ্লেষকেরা ‘টস-আপ’ বা উভয় পক্ষের সমান সম্ভাবনাময় আসন হিসেবে বিবেচনা করেছিলেন।

তবে রাতের সবচেয়ে বড় চমক ছিল ৬৮ বছর বয়সী ডায়ানা ডিগেটের পরাজয়। ১৯৯৬ সাল থেকে ডেনভারভিত্তিক এই আসনের প্রতিনিধি এবং কংগ্রেসনাল প্রগ্রেসিভ ককাসের সদস্য ডিগেটকে হারিয়েছেন অপেক্ষাকৃত তরুণ প্রগতিশীল প্রার্থী মেলাত কিরোস।

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

বিষয়: প্রার্থীপার্লামেন্টযুক্তরাষ্ট্রআমেরিকাসমালোচনাডেমোক্র্যাটরিপাবলিকান
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

  • বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।