
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
সংযুক্ত আরব আমিরাতের আল আইনে সড়ক দুর্ঘটনায় মোহাম্মেদ জামাল (৫৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
গত ১৭ নভেম্বর (রোববার) সন্ধ্যায় আল আইনের আল খতম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল চট্টগ্রাম জেলার সন্দ্বীপের হরিশপুর ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইদ্রিস মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।
জামালের সহকর্মী প্রবাসী আবুল খায়ের জানান, জামাল বাইকে করে তার কর্মস্থল আল আইনের আল খতম এলাকা থেকে কেনাকাটার জন্য পার্শ্ববর্তী সুপারমার্কেটে যাচ্ছিলেন। পথে একটি ফোর হুইলারের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় জড়িত আরব আমিরাতের এক নাগরিককে আটক করে গাড়িটি জব্দ করেছে পুলিশ। পরে তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে গত শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে জামালের মরদেহ দেশে আনা হয়।

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০
দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব
ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ
মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।