
সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!
ব্যস্ত শহরে প্রায়ই আমাদের পাবলিক টয়লেট ব্যবহারের প্রয়োজন হয়। কিন্তু পাবলিক টয়লেট ব্যবহারের ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা হলো, জীবাণুর ভয়। অপরিচ্ছন্ন হলেও পাবলিক টয়লেটে হয়তো ঢুকতেই হলো। কী করবেন তখন? এটি ঝুঁকিপূর্ণ কতটা?
সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, পাবলিক টয়লেটের সিটে প্রায়ই অন্যান্য অংশের তুলনায় কম জীবাণু থাকে। পাবলিক টয়লেটে দরজার হ্যান্ডল, টয়লেট ফ্লাশ লিভার – এমন অংশগুলোতে বেশি স্পর্শ করা হয় এবং প্রায়ই অপরিষ্কার হাত দিয়ে।
পাবলিক টয়লেট থেকে জীবাণু ছড়ায় কীভাবে
ময়লা সিটে বসা বা হ্যান্ডল স্পর্শ করলে ত্বকে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। এছাড়া টয়লেট ব্যবহার করার পর হাত না ধুয়ে চোখ, মুখ বা খাবার স্পর্শ করলে জীবাণু শরীরে প্রবেশ করতে পারে।ছোট আকারের টয়লেটে হ্যান্ড ড্রায়ার থেকে ক্ষুদ্র কণার মাধ্যমে জীবাণু নিঃশ্বাসের সঙ্গে প্রবেশ করতে পারে।
পাবলিক টয়লেটে নিরাপদ থাকার উপায়
পাবলিক টয়লেটের সিটে বসা কি নিরাপদ?

সুস্থ মানুষের জন্য উত্তরটি হ্যাঁ। এটা সাধারণত কম ঝুঁকিপূর্ণ। কিন্তু যদি মানসিক স্বাচ্ছন্দ্য চান, তাহলে কমোডের সিট অ্যালকোহল ওয়াইপ পেপার দিয়ে মুছে নিতে পারেন। বা কমোডে সিট কভার ব্যবহার করতে পারেন। মনে রাখতে হবে, অধিকাংশ সংক্রমণ সিট থেকে নয়, বরং ময়লা হাত, দরজার হ্যান্ডল, টয়লেট ফ্লাশ লিভার ও ব্যথরুমে ব্যবহৃত ফোন থেকে আসে।
সিট নিয়ে বেশি চিন্তা না করে তাই বরং হাইজিন বজায় রাখাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ হাত ধোয়া, ড্রায়ারের পরিবর্তে টিস্যু ব্যবহার, প্রয়োজনে সিট পরিষ্কার করা এবং ফোন পরিষ্কার রাখা। আর হ্যাঁ, টয়লেটের ওপরে ঝুঁকে বসবেন না — এটি পেলভিক ফ্লোরকে চাপ দেয় এবং মূত্রথলি সম্পূর্ণ খালি করা কঠিন করে তোলে।
তথ্যসূত্র: দ্য কনভারসেশন

সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?
ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

কীভাবে বুঝবেন আপনি গরিব?
নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।