
মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
মাসিক বেতন বাড়ানোর দাবিতে চলা আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরে তিনটি মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর আগুন দেওয়া হয়েছে পুলিশের একটি গাড়িতে।
চরচা ডেস্ক

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকরা। আজ রোববার সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সকাল সাড়ে ১০টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি মিছিল থেকে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
এরপর শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে আশপাশের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে করে দেওয়া হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার অধিকাংশ কারখানা বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, প্রয়োজনে বিজিবি সদস্যের সংখ্যা আরও বাড়ানো হবে। তাদের সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।
রোববার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গাজীপুর জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বিজিবি সদস্যরা আগামী ৭ নভেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবেন।
মজুরি বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ ও কাজ বন্ধ রাখার পর রোববার সকালে নতুন করে আন্দোলন শুরু করেন শ্রমিকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে শ্রমিকেরা চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িসহ অন্তত ১৫টি যানবাহন ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার চন্দ্রা পল্লী বিদ্যুৎ থেকে কোনাবাড়ী পর্যন্ত অন্তত ২০টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
মাসিক বেতন বাড়ানোর দাবিতে চলা আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরে তিনটি মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর আগুন দেওয়া হয়েছে পুলিশের একটি গাড়িতে।

খুলনায় যুবকের মরদেহ উদ্ধার
খুলনা নগরীর লবণচরা এলাকা থেকে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে মিরপুরে ফের শ্রমিক অবরোধ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর–১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরিপোশাক কারখানার শ্রমিকেরা।

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ড গঠন করল সরকার
গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক, শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার।