Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে মিরপুরে ফের শ্রমিক অবরোধ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১২: ১৩
৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে মিরপুরে ফের শ্রমিক অবরোধ
ছবি: সংগৃহীত

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর–১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরিপোশাক কারখানার শ্রমিকেরা।

Advertisement

আজ রোববার সকালে মিরপুর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে আশপাশের কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর ইউএনবির।

Advertisement
Advertisement
Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কয়েক’শ শ্রমিক মিরপুর-১০ মোড়ে জড়ো হন। সকাল ৯টার দিকে তারা পুরো মোড় অবরোধ করেন। এতে মিরপুর-১১ থেকে আগারগাঁও এবং মিরপুর-২ থেকে মিরপুর-১৩ যাওয়ার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহতছুরিকাঘাত

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ নারী কর্মকর্তা জানান, সকাল ৯টার পর থেকেই অবরোধের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, শ্রমিকনেতাদের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা হয়েছে। তাই শিগগিরই অবরোধ তুলে নেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে, ন্যূনতম মাসিক ৩০ হাজার টাকা মজুরির দাবিতে গত ২৯ অক্টোবর ও শনিবারও মিরপুরের কয়েকটি সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। প্রতিবার প্রায় পাঁচ ঘণ্টা করে সড়ক অবরোধ করে রাখেন তারা।

শনিবারের অবরোধের পর কয়েকজন শ্রমিক কয়েকটি পোশাক কারখানা ও বিপণিবিতানে ভাঙচুরও চালান।

বিষয়: মিরপুরআন্দোলনঅবরোধপোশাক কর্মীবেতনপোশাক
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘বাবা-মা শিক্ষকের পর বন্ধুর কাছেই আমার কৃতজ্ঞতা বেশি’

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘খাদ্য উৎপাদন বেড়েছে কিন্তু নিরাপত্তা নিশ্চিত হয়নি’

  • ৪

    ‘সোলার হলো অক্সিলয়ারি পাওয়ার রাতে কী করবেন?’

  • ৫

    ‘আপনি খাতা স্ট্রিক্টলি দেখতেছেন মানে ইনস্টিটিউটগুলাতেও স্ট্রিক্ট হওয়া উচিৎ’

সম্পর্কিত
  • মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

    মাসিক বেতন বাড়ানোর দাবিতে চলা আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরে তিনটি মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর আগুন দেওয়া হয়েছে পুলিশের একটি গাড়িতে।

  • গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বিজিবি মোতায়েন

    গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বিজিবি মোতায়েন

    ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকরা। আজ রোববার সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

  • খুলনায় যুবকের মরদেহ উদ্ধার

    খুলনায় যুবকের মরদেহ উদ্ধার

    খুলনা নগরীর লবণচরা এলাকা থেকে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

  • পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ড গঠন করল সরকার

    পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ড গঠন করল সরকার

    গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক, শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার।