
মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
মাসিক বেতন বাড়ানোর দাবিতে চলা আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরে তিনটি মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর আগুন দেওয়া হয়েছে পুলিশের একটি গাড়িতে।
গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিক, শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ রোববার এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গার্মেন্টস শিল্প খাতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে, নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
মাসিক বেতন বাড়ানোর দাবিতে চলা আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরে তিনটি মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর আগুন দেওয়া হয়েছে পুলিশের একটি গাড়িতে।

গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বিজিবি মোতায়েন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকরা। আজ রোববার সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

খুলনায় যুবকের মরদেহ উদ্ধার
খুলনা নগরীর লবণচরা এলাকা থেকে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে মিরপুরে ফের শ্রমিক অবরোধ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর–১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরিপোশাক কারখানার শ্রমিকেরা।