
মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
মাসিক বেতন বাড়ানোর দাবিতে চলা আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরে তিনটি মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর আগুন দেওয়া হয়েছে পুলিশের একটি গাড়িতে।
চরচা ডেস্ক

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে।
ঢাকা শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
এতে বলা হয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে https://rescrutiny.eduboardresults.gov.bdপ্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর পূরণ করে বোর্ড ড্রপ ডাউন থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে। এরপর মোবাইল নম্বর দিয়ে পরবর্তী ধাপে গিয়ে কাঙ্ক্ষিত বিষয় বা পত্রগুলো নির্বাচন করে ফি দিতে হবে।
প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য এবং দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ, ডিবিএল রকেট, উপায় এবং সোনালী সেবার মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।
অনলাইন ছাড়া ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গতকাল বেলা ১১টায় রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরপর ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার ফল একযোগে অনলাইন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রকাশ করা হয়।
এ বছর পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ, পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই পাস করতে পারেননি। শিক্ষাবোর্ডের তথ্য বলছে, গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
মাসিক বেতন বাড়ানোর দাবিতে চলা আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরে তিনটি মেট্রোস্টেশন বন্ধ রাখা হয়েছে। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের পর আগুন দেওয়া হয়েছে পুলিশের একটি গাড়িতে।

গাজীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, বিজিবি মোতায়েন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকরা। আজ রোববার সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

খুলনায় যুবকের মরদেহ উদ্ধার
খুলনা নগরীর লবণচরা এলাকা থেকে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে মিরপুরে ফের শ্রমিক অবরোধ
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর–১০ নম্বর মোড়ের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরিপোশাক কারখানার শ্রমিকেরা।