Advertisement

বাসদের ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বাসদের ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত
রাজধানীর ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে বাসদের (মার্কসবাদী) তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত। ছবি: বাসদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) ১৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করেছে। কমিটিতে মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার রাজধানীর ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে দলটির তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনের প্রতিনিধি সভায় এ কমিটি গঠন করা হয়।

Advertisement

কমিটির অন্য সদস্যরা হলেন- জয়দীপ ভট্টাচার্য, শফিউদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, মাসুদ রেজা, তসলিমা আক্তার বিউটি, ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, আহসানুল আরেফিন তিতু, রাজু আহমেদ, রাশেদ শাহরিয়ার, নিলুফার ইয়াসমিন শিল্পী ও বিটুল তালুকদার।

প্রতিনিধি সভায় মাসুদ রানা বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি। বেকারত্ব, বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের জন্যও সরকারের আন্তরিকতা ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি উপেক্ষিত হচ্ছে।”

গণঅভ্যুত্থানের পর দেশের দায়িত্বে নিয়োজিত দুই সরকারেরই সমালোচনা করে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিএনপি সরকারও একইভাবে জনআকাঙ্ক্ষার বিরোধী পথে হাঁটছে। জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রেও সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি।”

Advertisement